Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নজিরবিহীন ঘটনা ঘটলো কলকাতা হাইকোর্টে

নজিরবিহীন ঘটনা ঘটলো কলকাতা হাইকোর্টে

Online Desk আগস্ট 24, 2023
IMG-20230612-WA0189.jpg

অমিত কুমার দাস, কলকাতা: নজির বিহীন ঘটনা ঘটলো কলকাতা হাইকোর্টে। এক ইউটিউব চ্যানেলের সঞ্চালকের বিরুদ্ধে ভুল ধারায় মামলা করায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার এক তদন্তকারী আধিকারিককে এজলাসে দাঁড় করিয়ে অভিনব কায়দায় শাস্তি দেওয়া হয়। ওই তদন্তকারী অফিসারকে জোরে জোরে আইনের ধারা পড়ান বিচারপতি জয় সেনগুপ্ত।

অভিযোগ ইউটিউব চ্যানেলের এক সঞ্চালক তার পরিবেশনায় উস্কানিমূলক শব্দ ব্যবহার করেছিলেন। তিনি ‘জল্লাদ’ শব্দটি ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে সন্দেশখালি থানায় একটি এফআইআর দায়ের করা হয়। ওই ইউটিউবারের বিরুদ্ধে মানহানি, সম্প্রীতি নষ্টের অভিযোগ আনা হয়। এদিকে সেই এফ আই আর কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। আইন অনুযায়ী জল্লাদ শব্দ প্রয়োগের জন্য কোন ব্যক্তিকে অভিযুক্ত করা যায় না বলে মনে করছে আদালত।

এর প্রেক্ষিতে আদালতে উপস্থিত তদন্তকারী অফিসার কে সংশ্লিষ্ট আইনের ধারা জোরে জোরে পড়ার নির্দেশ দেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর। ডিসেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত ঐ ইউটিউব চ্যানেলের সঞ্চালকের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Post Views: 78

Continue Reading

Previous: দল সবে ৫০ শতাংশ তৈরী আবহনীকে হারিয়ে বললেন জুয়ান
Next: কৃষি কাজের উন্নয়নে দক্ষিন ২৪ পরগণার নিমপিঠে জাপানের পড়ুয়ারা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.