Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ইউনূসের ‘মর্মবীণা’ বাজল না, নববর্ষেও অশান্তি অব্যাহত !

ইউনূসের ‘মর্মবীণা’ বাজল না, নববর্ষেও অশান্তি অব্যাহত !

Online Desk এপ্রিল 14, 2025
Yunus.jpg

নিজস্ব সংবাদদাতা : ‘‘বাণী’’ প্রকাশের মাধ্যমে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মহম্মদ ইউনূস। নতুন বাংলা বছরে বৈষম্যহীন, সম্প্রীতির বাংলাদেশ গড়ার ডাক দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সেইখানে পহেলা বৈশাখের ঐতিহ্যকে স্মরণ করেছেন তিনি। দেশের শান্তি সম্প্রীতির বার্তাও দিয়েছেন তিনি সেখানে।
সোমবার বাংলাদেশের নতুন বছর শুরু। বছরের প্রথম দিনকে তারা ‘পহেলা বৈশাখ’ বলে থাকে। ‘পহেলা বৈশাখ’ উপলক্ষে মহম্মদ ইউনূস একটি ‘বাণী’ প্রকাশ করেছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখের সমগ্র বাঙালি জাতের উৎসব বলে উল্লেখ করেছেন ইউনূস। কিন্তু তার মধ্যেও বাংলাদেশ অশান্তি অব্যাহত। রবিবার রাতে চট্টগ্রামের পহেলা বৈশাখের অনুষ্ঠান মঞ্চে ভাঙচুর চালানো হয় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম “ডেলি স্টার”।
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ‘বাণী’তে ইউনূস লিখেছেন, ‘‘বাঙালির চিরায়ত ঐতিহ্যে পহেলা বৈশাখ বিশেষ স্থান দখল করে আছে। এটি বাঙালির সম্প্রীতির দিন, মহামিলনের দিন। নববর্ষের এই উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি জেগে ওঠে নবপ্রাণ স্পন্দনে, নব-অঙ্গীকারে। আসুন আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি।’’ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথাও উল্লেখ করেছেন ইউনূস। লিখেছেন, ‘‘গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রেরণা দেয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার।’’
নববর্ষের আনন্দ উৎসবের মাঝে রবিবার চট্টগ্রামের ডিসি হিল এলাকায় নতুন করে অশান্তি শুরু হয়। ‘ডেলি স্টার’ সংবাদ মাধ্যম সূত্রে খবর ‘পহেলা বৈশাখ’ উপলক্ষে ওই এলাকায় একটি মঞ্চ সাজানো হয়েছিল। সেখানেই রাতে ভাঙচুর করে একদল দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের দাবি, ‘আওয়ামী লীগের দালালরা সাবধান’ বলে স্লোগান দিচ্ছিলেন তাঁরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাত জনকে আটক করে।
নববর্ষে সম্প্রীতি ও শান্তির বার্তা দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও। তিনি বলেন, ‘‘আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। হানাহানি, বিদ্বেষ চাই না। বিভিন্ন মত থাকতে পারে। কিন্তু আমরা সবাই যেন সবাইকে শ্রদ্ধা করি। একে অপরের মতামতকে যেন শ্রদ্ধা করি। আমাদের নিজস্ব মতামত থাকবে, সেই অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব। কিন্তু আমাদের একে অপরের প্রতি যাতে শ্রদ্ধাবোধ থাকে, সে দিকে নজর রাখতে হবে।’’

Post Views: 93

Continue Reading

Previous: সঞ্জীব গোয়েঙ্কাকে চিঠিতে নিজের ছেলে সৃঞ্জয়ের নাম লিখলেও দেবাশিসের নাম উল্লেখই করলেন না টুটু
Next: কোচ অস্কারের সঙ্গে ঝামেলা, ইস্টবেঙ্গল ছাড়ার মুখে ক্লেটন

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.