Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কিভাবে হবে যৌথ কর্মসূচি? বৈঠক জুনিয়র-সিনিয়রের

কিভাবে হবে যৌথ কর্মসূচি? বৈঠক জুনিয়র-সিনিয়রের

Online Desk অক্টোবর 17, 2024
WhatsApp-Image-2024-10-17-at-20.42.52.jpeg

আগামী কর্মসূচিগুলি যৌথভাবে করার তাগিদে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে সিনিয়র ডাক্তারদের সাথে বৈঠক জুনিয়র ডক্টর্স ফ্রন্টের। আইএমএ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-সহ একাধিক সংগঠনকে ইমেল করছেন তাঁরা। দুই মাসেরও বেশি সময় ধরে কর্মক্ষেত্রে নিরাপত্তা, আরজিকর হাসপাতালে নির্যাতিতার বিচার সহ ১০ দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলায় আজ ১৩ দিন যাবৎ চলছে অনশন। কিন্তু রাজ্য সরকারের তরফে সাড়া না পেয়ে বা কোথাও ‘নিষ্ফল’ বৈঠক করে বারবার অসন্তোষের কথা জানিয়েছেন তাঁরা।

এই দ্রোহকালে বারবার জুনিয়রদের পাশে দাঁড়িয়েছেন সিনায়াররা; কখনও আইনী সাহায্য নিয়ে, কখনও গণ পদত্যাগ করে, কখনও কর্মসূচির মাধ্যমে। কিন্তু এতদিন যাবৎ এই দুই শক্তি এক হয়ে নয় বরং সমান্তরালভাবেই প্রতিবাদ চালিয়েছে। ‘দ্রোহের কার্নিভাল’-এর দিনও ‘দ্রোহের মানববন্ধন’ নিয়ে এক জায়গায় একত্রে হলেও কার্যত আলাদা কর্মসূচিরই ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে আলাদা কর্মসূচি হলেও উভয় পক্ষেরই অভিমুখ ছিল একটাই। এবার কি তাই যৌথভাবে আন্দোলনের পরিকল্পনা?

জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে আজকের এই মিটিং অনলাইন মিটিং। সেখানে একাধিক সিনিয়র ডাক্তার সংগঠনকে আহ্বান জানিয়েছেন তাঁরা। ইমেইলে তাঁরা লিখেছেন, “আমরা দেখছি সরকার আমাদের ১০ দফা দাবি পূরণ করতে ব্যর্থ হচ্ছে। এমন অবস্থায় তাই জরুরি ভিত্তিতে একটি অনলাইন বৈঠকের জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।” অর্থাৎ আন্দোলনের সাথে সামঞ্জস্য বজায় রেখে কোন দাবিতে কোন অভিমুখে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই বৈঠক বলে জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।

Post Views: 97

Continue Reading

Previous: হাসাপাতাল থেকে ছাড়া পেয়ে সাংবাদিকদের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো
Next: বড়সড় অ*গ্নিকাণ্ড শিয়ালদহ ইএসআই হাসপাতালে, মৃত ১ !

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.