Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ট্রাম বাঁচাও :পরিবহন দপ্তরের ‘মতি ফেরায়’ কর্মসূচির রদবদল

ট্রাম বাঁচাও :পরিবহন দপ্তরের ‘মতি ফেরায়’ কর্মসূচির রদবদল

Online Desk অক্টোবর 23, 2024
kolkata-tram_0_1200.jpg

ইন্দ্রানী চক্রবর্তী :আগামী ২৫ অক্টোবর দুপুর ১২টায় পরিবহন ভবন অভিযানের ডাক দেয় ‘সেভ হেরিটেজ সেভ ট্রাম’ নামক সংগঠন। পুজোর সময় ট্রাম পরিষেবা বন্ধ করার পর পরিবহন দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে ১৫ই অক্টোবর থেকে পুনরায় চালু হবে পরিষেবা। কিন্তু তারিখ পেরিয়ে গেলেও পরিষেবা চালু হয়না। এছাড়াও ট্রাম কন্ডাক্টার এবং অন্যান্য কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করানোর একটি নোটিশ জারি করা হয়েছিল বলে সূত্রের খবর।

পরিবহন ভবন এই কার্যধারার ভিত্তিতে পরিবহন দপ্তর অভিযানের ডাক দেয় এই সংগঠন। পরিকল্পনা ছিল সেন্ট্রাল মেট্রো স্টেশন এর এক নম্বর গেট থেকে পরিবহন ভবন পর্যন্ত মিছিল করে গিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর থেকে একটি ডেপুটেশন দেওয়া হবে। কিন্তু মঙ্গলবার সকাল থেকে ৫ এবং ২৬ নম্বর রুটে ট্রাম পরিষেবা পুনরায় চালু হওয়ায় কর্মসূচি রদবদল ঘটলো।

এই সংগঠনের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, “সূত্র মারফত আমরা খবর পাই যে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর ট্রাম পরিষেবা বন্ধ করতে চলেছে। এমতাবস্থায় আমরা ‘সেভ হেরিটেজ সেভ ট্রাম’ সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করি আগামী ২৫শে অক্টোবর ২০২৪ তারিখে দুপুর ১২ টায় সেন্ট্রাল মেট্রো এক নম্বর গেট থেকে শান্তিপূর্ন মিছিল করে পরিবহন ভবনে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয় কে ডেপুটেশন দেব। কিন্তু পরিবহন দপ্তরের মতি ফেরায় আজ ২২শে অক্টোবর তারিখে পুনরায় তিলোত্তমার বুকে ৫ এবং ২৫ নম্বর রুটে সাধারণ মানুষের জন্য ট্রাম পরিষেবা চালু হয়। তাই ২৫শে অক্টোবর ঘোষিত ডেপুটেশন কর্মসূচি আমরা আপাতত স্থগিত রাখছি।”

সংগঠনের সভাপতি কৌশিক দাস জানিয়েছেন, “আমরা আগামী ২৫শে অক্টোবর পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী স্নেহাশীষ চক্রবর্তী মহাশয় এর কাছে একটি ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছিলাম কারণ পুজোর আগে ট্রাম পরিষেবা যখন বন্ধ করা হয়েছিল সেখানে নোটিশ জারি করা হয়েছিল যে ১৫ই অক্টোবর পর্যন্ত ট্রাম পরিষেবা বন্ধ থাকবে। ১৫ ই অক্টোবর পার হয়ে যাওয়ার পরেও যখন ট্রাম পরিষেবা শুরু না হয় এবং আমরা সূত্র মারফত জানতে পারি ট্রামের স্টার্টার থেকে শুরু করে ট্রাম এর বিভিন্ন কর্মচারী চালক এবং কন্ডাক্টারদেরকে একটি নোটিশ ধরানো হয় এই মর্মে যে অনির্দিষ্টকালের জন্য তাদের সাসপেন্ড করা হয়েছে। এর ফলে ট্রাম আদৌ চলবে কিনা সেই বিষয়ে সংশয় তৈরি হয়েছিল আমাদের। তাই আমরা সিদ্ধান্ত নিই ২৫ শে অক্টোবর সেন্ট্রাল মেট্রো ১ নম্বর গেট থেকে পরিবহন দপ্তর পর্যন্ত মিছিল করে পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশীষ চক্রবর্তীকে একটি ডেপুটেশন দেবো। কিন্তু আজ সকাল থেকে ৫ এবং ২৫ নম্বর রুটে পুনরায় ট্রাম্প পরিষেবা চালু হওয়ায় আমরা সিদ্ধান্ত বদল করি এবং আমাদের ডেপুটেশন কর্মসূচি স্থগিত করি। তার বদলে ওই ২৫ সে অক্টোবরই আমরা রাজাবাজার ট্রাম ডিপোর সামনে একটি জনসভার আহবান জানিয়েছি।”

প্রেস বিজ্ঞপ্তিতে ও জানানো হয়েছে যে ওই দিন ডেপুটেশন কর্মসূচি না থাকলেও একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে ‘সেভ হেরিটেজ সেভ ট্রাম’। জানানো হয়েছে ওই একই দিন সকাল ১১টা থেকে রাজাবাজার ট্রাম ডিপোর সামনে হবে এই প্রতিবাদ সভা।

Post Views: 76

Continue Reading

Previous: ৫১ জনের সাসপেনশন রদ! মুখ্যমন্ত্রীর বচনেই শিলমোহর আদালতের
Next: জুনিয়র ডাক্তারদের দাবি মতো টাস্ক ফোর্সের নির্দেশিকা দিল নবান্ন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.