Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • নেপালে ইতিহাস তৈরি করল ‘রামায়ণ’, দিল্লির বৈঠকে ছবি নিয়ে কথা মোদী-বলেন্দ্রর

নেপালে ইতিহাস তৈরি করল ‘রামায়ণ’, দিল্লির বৈঠকে ছবি নিয়ে কথা মোদী-বলেন্দ্রর

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-64.webp

ওঙ্কার ডেস্ক: নানা বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে দৌড় অব্যাহত রেখেছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। নেপালে ছবিটি নতুন মাইলফলক ছুঁয়েছে। ‘পুষ্পা ২’, ‘বাহুবলী ২’ আর ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর আয়কে টপকে সেখানে সবচেয়ে বেশি ব্যবসা করা ভারতীয় ছবি হয়ে উঠেছে রণবীর কাপুর অভিনীত এই মেগা প্রজেক্ট। ছবিটির নির্মাণ ব্যয় প্রায় চার হাজার কোটি টাকা বলে জানা যাচ্ছে।

সোমবার দিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে এই সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ, রাম ও সীতার প্রসঙ্গ নিয়েই মূলত কথা বলেন তিনি। মোদির দাবি, সিনেমা আর আধুনিক প্রযুক্তির হাত ধরে রামায়ণের গল্প আজকের তরুণদের কাছে আরও সহজে পৌঁছচ্ছে।

তরুণ নির্মাতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মোদি বলেন, ভারত ও নেপালের নতুন প্রজন্মের নির্মাতারা যৌথভাবে কাজ করলে দুই দেশের ঐতিহ্য বিশ্বমঞ্চে আরও ভালোভাবে তুলে ধরা যাবে। পরের ওয়েভ সম্মেলনে নেপাল থেকে আসা নতুন প্রতিনিধিদলকে স্বাগত জানানোর কথাও বলেন তিনি।

এদিনের বৈঠকে বারবার রাম প্রসঙ্গ এসেছে প্রধানমন্ত্রীর কথায়। ২০১৮ সালের জনকপুর সফরের স্মৃতিও ফিরিয়ে আনেন তিনি। সেবার তিনি বলেছিলেন, নেপাল ছাড়া ভারতের তীর্থ আর রামের কাহিনি সম্পূর্ণ হয় না। তাঁর মতে, ইতিহাস, বিশ্বাস, সংস্কৃতি আর মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক দিয়ে ভারত-নেপালের বন্ধন তৈরি। রাম ও সীতা সেই অভিন্ন সভ্যতা ও আস্থার প্রতীক।

অন্যদিকে আমেরিকা থেকে এসেছে উল্টো খবর। মিডিয়া রিপোর্ট বলছে, টিকিট বিক্রি হঠাৎ কমে যাওয়ায় সেখানে একসঙ্গে আটশোটি হল থেকে ‘রামায়ণ’-এর শো সরিয়ে নেওয়া হয়েছে।

Continue Reading

Previous: কলকাতা ম্যারাথনের কাউন্টডাউন শুরু
Next: ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে! স্কুলবাসে ট্রাকের ধাক্কা, মৃত ৪ পড়ুয়া, আহত ৩২

সম্পর্কিত গল্প

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.