Skip to content
নভেম্বর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ১১২-তে ফোন পেয়ে চোলাই ঠেকে হানা, পুলিশের গাড়িতে ইটবৃষ্টি আমগায়, গ্রেফতার ১

১১২-তে ফোন পেয়ে চোলাই ঠেকে হানা, পুলিশের গাড়িতে ইটবৃষ্টি আমগায়, গ্রেফতার ১

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-1.webp

নিজস্ব প্রতিনিধি, গঙ্গারামপুর: চোলাই মদের রমরমা কারবারে অতিষ্ঠ হয়ে শেষমেশ ১১২ নম্বরে ফোন করেছিলেন গ্রামবাসীরা। সেই ফোনের পরই নড়েচড়ে বসল পুলিশ। শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার আমগা গ্রামে অভিযানে নামে পুলিশ। বেশ কয়েক লিটার চোলাই মদ উদ্ধার হয় বলে খবর সূত্রের। নষ্ট করা হয় মদ তৈরির প্রচুর সরঞ্জাম। কিন্তু অভিযানের মাঝেই ঘটে বিপত্তি। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। ভেঙে যায় গাড়ির কাচ। ইতিমধ্যেই এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আমগা গ্রামের একাধিক জায়গায় দীর্ঘদিন ধরেই চলছিল বে-আইনি চোলাই মদ তৈরি ও বিক্রি। এতে বিরক্ত হয়ে এক গ্রামবাসী ১১২ নম্বরে ফোন করে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ গ্রামে পৌঁছয়। একাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে মেলে চোলাই মদ ও তা বানানোর নানা সরঞ্জাম। সেগুলি বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়।

অভিযান চলার সময় হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। ইটের ঘায়ে গাড়ির কাচ ভেঙে যায়। পরিস্থিতি সামাল দিয়ে ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চোলাই কারবারের সঙ্গে আর কারা জড়িত, গাড়িতে হামলার পিছনে আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

Continue Reading

Previous: আরজি কর মামলায় নতুন মোড়, আদালতে ফের রিপোর্ট পেশ করল সিবিআই
Next: শিকাগোয় পাক পড়ুয়ার প্রশ্নের মুখে রাহুল, সাফ জানালেন – সন্ত্রাসে মদত দিলে আলোচনা অসম্ভব

সম্পর্কিত গল্প

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026

You may have missed

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.