Skip to content
নভেম্বর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • জুনিয়রদের উপর চলত র‍্যাগিং, তেলঙ্গানায় সাসপেন্ড ১৪ এমবিবিএস পড়ুয়া

জুনিয়রদের উপর চলত র‍্যাগিং, তেলঙ্গানায় সাসপেন্ড ১৪ এমবিবিএস পড়ুয়া

Online Desk নভেম্বর 5, 2026
say-no-to-ragging.webp

ওঙ্কার ডেস্ক: র‍্যাগিং এর অভিযোগে তেলঙ্গানার একটি সরকারি মেডিক্যাল কলেজের ১৪ জন সিনিয়র এমবিবিএস পড়ুয়াকে সাসপেন্ড করল কর্তৃপক্ষ। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয় বলে জানা গিয়েছে।
রিপোর্ট অনুসারে, ঘটনার সূত্রপাত জুনিয়র পড়ুয়াদের দায়ের করা একটি অনলাইন অভিযোগ থেকে। প্রায় এক সপ্তাহ আগে তাঁরা দিল্লিতে জাতীয় মেডিক্যাল কমিশনের (এনএমসি) অ্যান্টি-র‍্যাগিং সেলে অভিযোগ জানান। কলেজ ক্যাম্পাসে সিনিয়র পড়ুয়াদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন তাঁরা। অভিযোগ পাওয়ার পর এনএমসি স্থানীয় পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। এরপর কলেজের অ্যান্টি-র‍্যাগিং কমিটির মাধ্যমে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। তদন্তে ১৪ জন সিনিয়র পড়ুয়ার জড়িত থাকার অভিযোগ সামনে আসে। তদন্তকারীরা ঘটনার ভিডিও ফুটেজ-সহ বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখেন বলে জানা গিয়েছে।
তদন্তের ফলাফলের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক শাস্তির সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। গুরুতর অভিযোগের মুখে থাকা চার পড়ুয়াকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। বাকি ১০ জনকে চার মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাটি পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার কলেজে বিশেষ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, কলেজের উচ্চপদস্থ আধিকারিক এবং বিভিন্ন বিভাগের প্রধানরা। কলেজের অধ্যক্ষ ডা. বি. ভালিয়া জানিয়েছেন, অ্যান্টি-র‍্যাগিং সংক্রান্ত নিয়ম মেনেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য নজরদারি আরও জোরদার করার পরিকল্পনাও রয়েছে।

Continue Reading

Previous: ৩০ হাজার টাকা নিয়ে না মেটানোর জের, সহকর্মীর ধড়মুণ্ডু আলাদা করে দিলেন যুবক!
Next: দিল্লির চাওড়ি বাজারে নির্মীয়মাণ বহুতল ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপের মধ্যে বহুজনের আটকে থাকার আশঙ্কা

সম্পর্কিত গল্প

kjg.png

কানের পর্দা ফেটে যাওয়ার লক্ষণ কী? কীভাবে বুঝবেন, উপশমের উপায় ও করণীয়:

Online Desk নভেম্বর 5, 2026
gbsdrg.png

একটু পুরনো দিনের রান্না, মুড়ো ঘন্টের স্বাদ অতুলনীয়! রইল আপনাদের জন্য তার সহজ রেসিপি:

Online Desk নভেম্বর 5, 2026
jnf.png

চুলে অতিরিক্ত জট পড়ার কারণ কি শুধুই চুল এলোমেলো থাকা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? জেনে নিন মুক্তির উপায়:

Online Desk নভেম্বর 5, 2026

You may have missed

kjg.png

কানের পর্দা ফেটে যাওয়ার লক্ষণ কী? কীভাবে বুঝবেন, উপশমের উপায় ও করণীয়:

Online Desk নভেম্বর 5, 2026
gbsdrg.png

একটু পুরনো দিনের রান্না, মুড়ো ঘন্টের স্বাদ অতুলনীয়! রইল আপনাদের জন্য তার সহজ রেসিপি:

Online Desk নভেম্বর 5, 2026
jnf.png

চুলে অতিরিক্ত জট পড়ার কারণ কি শুধুই চুল এলোমেলো থাকা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? জেনে নিন মুক্তির উপায়:

Online Desk নভেম্বর 5, 2026
gfhjm.png

ক্যালেন্ডুলা গাছ কখন বসাবেন? কীভাবে যত্ন নিলে মিলবে প্রচুর ফুল:

Online Desk নভেম্বর 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.