Skip to content
নভেম্বর 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • কায়রোর ব্যস্ত হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! উলটে গেল জ্বালানি বোঝাই ট্রাক, বিস্ফোরণে মৃত্যু ৩১ জনের

কায়রোর ব্যস্ত হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! উলটে গেল জ্বালানি বোঝাই ট্রাক, বিস্ফোরণে মৃত্যু ৩১ জনের

Online Desk নভেম্বর 26, 2026
cairo-blast.webp

ওঙ্কার ডেস্ক: মিশরের রাজধানী কায়রোতে ভয়াবহ দুর্ঘটনা। ব্যস্ত হাইওয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল জ্বালানি বোঝাই একটি ট্রাক। তার পরেই ঘটে প্রবল বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক গাড়িতে। ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মিশরের সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার কায়রোর রিং রোডে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় হাইওয়েতে প্রচুর যানবাহন চলাচল করছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উলটে যায় জ্বালানি ভর্তি ট্রাকটি। এর পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের যানবাহনে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনা ও দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধারের কাজ। দুর্ঘটনার পর ঘটনাস্থলের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও সেগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ছড়িয়ে পড়া ছবিতে কায়রোর ঘনবসতিপূর্ণ আল-ওয়ারাক এলাকায় আগুনের বিশাল শিখা দেখা গিয়েছে। আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। হাইওয়েতে তৈরি হয় চরম আতঙ্কের পরিস্থিতি। প্রাণ বাঁচাতে দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করেন গাড়িচালকরা। অনেকেই হর্ন বাজিয়ে যানবাহন সরিয়ে নিয়ে যান। সূত্রের খবর, আগুনের তীব্রতায় হাইওয়ের আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিশর সরকারের এক আধিকারিক জানিয়েছেন, মৃতদের দেহ আগুনে এতটাই পুড়ে গিয়েছে যে তাঁদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সাহায্য নেওয়া হচ্ছে। আহতদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলেও জানিয়েছেন তিনি। এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি। মন্ত্রিসভার এক মুখপাত্র জানিয়েছেন, তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করবে সরকার। একই সঙ্গে হাইওয়ে ও সাধারণ রাস্তায় পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের নিয়ম আরও কঠোর করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Continue Reading

Previous: যৌন কেলেঙ্কারির অভিযোগের পরেও এনভিডিয়ার সিইও পদে প্রত্যাবর্তন জেনসেন হুয়াংয়ের, ক্ষমতাশালী হলে কি দায়মুক্তি?
Next: সমাবর্তনে আর দেখা যাবে না গাউন-টুপি! ঔপনিবেশিক প্রথা ছেড়ে দেশীয় পোশাকে জোর রাজ্যের

সম্পর্কিত গল্প

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
d.png

শহর জুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় কাঁপছে রাজ্য

Online Desk নভেম্বর 26, 2026

You may have missed

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
d.png

শহর জুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় কাঁপছে রাজ্য

Online Desk নভেম্বর 26, 2026
TB-Care-Center_-Welcoming-Clinic-Scene.jpg

ভারতে যক্ষ্মারোগের প্রাদুর্ভাব কোন দিকে ?

Online Desk নভেম্বর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.