Skip to content
নভেম্বর 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • যৌন কেলেঙ্কারির অভিযোগের পরেও এনভিডিয়ার সিইও পদে প্রত্যাবর্তন জেনসেন হুয়াংয়ের, ক্ষমতাশালী হলে কি দায়মুক্তি?

যৌন কেলেঙ্কারির অভিযোগের পরেও এনভিডিয়ার সিইও পদে প্রত্যাবর্তন জেনসেন হুয়াংয়ের, ক্ষমতাশালী হলে কি দায়মুক্তি?

Online Desk নভেম্বর 26, 2026
ou2llp5c_jensen-huang-nvidia-_625x300_24_November_26.webp

ওঙ্কার ডেস্ক: বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি সংস্থা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যৌন অসদাচরণের অভিযোগ এবং সংস্থার আচরণবিধি লঙ্ঘনের কথা স্বীকার করার পরেও কীভাবে তিনি ফের শীর্ষ পদে ফিরলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে, ক্ষমতাশালী ও বিত্তবান ব্যক্তিদের ক্ষেত্রে নিয়মের প্রয়োগ আলাদা কি না, সেই বিতর্কও সামনে এসেছে। সমালোচকদের আশঙ্কা, #MeToo আন্দোলনের পর কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে যে কঠোর অবস্থান তৈরি হয়েছিল, তা ফের দুর্বল হয়ে পড়তে পারে।
এর আগেও একাধিক সংস্থার শীর্ষ কর্তাকে ব্যক্তিগত সম্পর্কের জেরে পদ ছাড়তে হয়েছিল। এক বছর আগে ওহাইওর একটি প্রযুক্তি সংস্থার সিইও-কে কোল্ডপ্লে কনসার্টে এক কর্মীকে আলিঙ্গন করতে দেখা যায়। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর তাঁকে পদত্যাগ করতে হয়। একইভাবে, সম্মতিসূচক ব্যক্তিগত সম্পর্কের জেরে ম্যাকডোনাল্ডসের সিইও-সহ একাধিক কর্তার পদও গিয়েছিল। কিন্তু জেনসেন হুয়াংয়ের ক্ষেত্রে ঘটল সম্পূর্ণ বিপরীত ঘটনা। অভিযোগ, এক চিনা গুপ্তচর সন্দেহভাজন মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। পাশাপাশি, নিজের অধস্তন পদে কর্মরত অন্য এক মহিলার সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল বলে প্রতিবেদন প্রকাশিত হয়। এই ঘটনার পর এনভিডিয়ার সিইও পদ থেকে সরে দাঁড়ান হুয়াং। সংস্থার আচরণবিধি লঙ্ঘনের কথাও স্বীকার করেন তিনি। ওই বিধিতে স্পষ্ট বলা রয়েছে, এমন কোনও ব্যক্তিগত সম্পর্কে জড়ানো যাবে না, যার ফলে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে।
তবে নাটকীয়ভাবে বদলে যায় পরিস্থিতি। হুয়াংয়ের পক্ষে প্রযুক্তি জগতের প্রভাবশালী ব্যক্তিদের প্রচার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের পর সোমবার তাঁকে পুনরায় দায়িত্বে ফেরানোর সিদ্ধান্ত নেয় এনভিডিয়ার পরিচালন পর্ষদ। বোর্ডের ১০ সদস্যই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে সম্মতি জানান। সংস্থার দাবি, মার্কিন সরকারের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরেই এই পদক্ষেপ করা হয়েছে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হুয়াং কোনও ঝুঁকি নন বলে সরকার জানিয়েছে। তবে যৌন অসদাচরণের অভিযোগ নিয়ে বোর্ডের বিবৃতিতে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
এই ঘটনায় আরও বিতর্ক তৈরি করেছেন স্বয়ং ট্রাম্প। হুয়াংয়ের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই কেলেঙ্কারি তাঁর জনপ্রিয়তা বরং বাড়িয়ে দিতে পারে। সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্য, যৌনতা বিক্রি হয়।

Continue Reading

Previous: জম্মু-কাশ্মীর ছেড়ে পাকিস্তানে গা ঢাকা দিয়েছে ৩০ জন, সীমান্তের ওপার থেকেই চালাচ্ছে জঙ্গি কার্যকলাপ
Next: কায়রোর ব্যস্ত হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! উলটে গেল জ্বালানি বোঝাই ট্রাক, বিস্ফোরণে মৃত্যু ৩১ জনের

সম্পর্কিত গল্প

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
d.png

শহর জুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় কাঁপছে রাজ্য

Online Desk নভেম্বর 26, 2026

You may have missed

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
d.png

শহর জুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় কাঁপছে রাজ্য

Online Desk নভেম্বর 26, 2026
TB-Care-Center_-Welcoming-Clinic-Scene.jpg

ভারতে যক্ষ্মারোগের প্রাদুর্ভাব কোন দিকে ?

Online Desk নভেম্বর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.