নিজস্ব প্রতিনিধি : গঙ্গ মিশনের পক্ষ থেকে ৩৪ শ’-র বেশি চারাগাছ তুলে দেওয়া হল বারাসাত পুরসভাকে। বুধবার গঙ্গা মিশনের পক্ষ থেকে গৌতম বর্মণ এই সংখ্যক চারাগাছ তুলে দেন বারাসাত পুরসভার এক্সিকিউটিভ অফিসারের হাতে। বারাসাত পুর এলাকার ৩৪টি ওয়াড়ে আগামী সাত দিনের মধ্যে এই গাছ রোপণ করা হবে। প্রতিটি ওয়ার্ডের জন্য ধার্য করা হয়েছে ১০০টি গাছ।
গঙ্গা মিশনের অন্যতম উদ্দেশ্যই হল পরিবেশ সচেতনতা। এই লক্ষ্যে সংস্থার রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছেন। সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা জাগিয়ে তুলতে তিনি বারবার বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিয়ে চলেছেন। তাঁর এই প্রচেষ্টায় রাজ্য জুড়ে গত একবছরে এক লক্ষ গাছ লাগানো সম্ভব হয়েছে। এই কর্মসূচি যে নিরন্তর চলতে থাকবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে গঙ্গা মিশনের তরফে। পরিবেশকে বাঁচাতে বনসৃজনের বিকল্প নেই, একথা বারবার বলে এসেছেন গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা। সেকারণে গঙ্গা মিশনের স্লোগানই হল- “গাছ লাগান, প্রাণ বাঁচান—সবুজ পৃথিবীই আমাদের ভবিষ্যৎ।”
গঙ্গা মিশনের এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে কয়েকদিন আগে হুগলির চুঁচুড়ায় আরোগ্য নিকেতন থেকে চারাগাছ বিতরণ করা হয়। মঙ্গলবার ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সূর্যপুর শাখায় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয়। তারই সূত্র ধরে বুধবার বারাসাতেও পুরসভার হাতে তুলে দেওয়া হল ৩৪২০টি চারাগাছ, যার মধ্যে ফলনশীল গাছও রয়েছে।