Skip to content
নভেম্বর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • চণ্ডীগড় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ফ্লাইওভারের দেওয়ালে ধাক্কা বাসের! মৃত ৩, আহত ২৪

চণ্ডীগড় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ফ্লাইওভারের দেওয়ালে ধাক্কা বাসের! মৃত ৩, আহত ২৪

Online Desk নভেম্বর 11, 2026
bus-d.webp

ওঙ্কার ডেস্ক: ভোরের অন্ধকার কাটার আগেই ভয়াবহ পথ দুর্ঘটনা পাঞ্জাবে। যাত্রীবোঝাই সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল ফ্লাইওভারের দেওয়ালে। সংঘর্ষের অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন যাত্রী। আহত হয়েছেন আরও ২৪ জন। বুধবার ভোরে পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পেপসু রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (পিআরটিসি) একটি বাস ধুরি থেকে চণ্ডীগড়ের দিকে যাচ্ছিল। সেই সময় ফ্লাইওভারের দেওয়ালে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাসের ভিতরে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দা ও পথচারীরাও উদ্ধারকাজে হাত লাগান। বাসের ভিতর থেকে আহতদের বের করে অ্যাম্বুল্যান্সে করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সাঙ্গরুর সিভিল হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, দুর্ঘটনার পর প্রথমে ২১ জন আহত যাত্রীকে সেখানে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মধ্যে ১০ থেকে ১৫ জনের আঘাত গুরুতর হওয়ায় পাতিয়ালার রাজিন্দ্র হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের সাঙ্গরুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

চিকিৎসকদের তরফে আরও জানানো হয়েছে, আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে একাধিক পরীক্ষা করা হচ্ছে। কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্ত এবং যাত্রীদের বয়ান অনুযায়ী, দুর্ঘটনার আগে বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই ফ্লাইওভারের দেওয়ালে ধাক্কা লাগে বলে অনুমান তদন্তকারীদের। তবে দুর্ঘটনার সময় আবহাওয়া পরিষ্কার ছিল। এলাকায় কুয়াশাও ছিল না বলে জানিয়েছে পুলিশ। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আহতদের চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনওরকম অবহেলা না হয়, সে বিষয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। এক্স-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সাঙ্গরুরে পিআরটিসি বাস দুর্ঘটনার খবর অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত ২৪ জনের মধ্যে ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য পাতিয়ালায় পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আক্রান্ত প্রত্যেকের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Continue Reading

Previous: ফের দাম বাড়ল দুধের! লিটারে ২ থেকে ৪ টাকা বাড়াল মাদার ডেয়ারি, কবে থেকে কার্যকর?
Next: বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে পাঞ্জাবে খুন বাংলার তরুণী! ধর্ষণের ঘটনা বলে চালানোর চেষ্টা স্বামীর

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026

You may have missed

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.