Skip to content
নভেম্বর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে পাঞ্জাবে খুন বাংলার তরুণী! ধর্ষণের ঘটনা বলে চালানোর চেষ্টা স্বামীর

বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে পাঞ্জাবে খুন বাংলার তরুণী! ধর্ষণের ঘটনা বলে চালানোর চেষ্টা স্বামীর

Online Desk নভেম্বর 11, 2026
punjab-police-.jpg

ওঙ্কার ডেস্ক: স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ ছিল স্বামীর। সেই সন্দেহ থেকেই দাম্পত্য জীবনে প্রায়ই অশান্তি লেগে থাকত। শেষ পর্যন্ত স্ত্রীকে গামছা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, হত্যার পর অপরাধের চিহ্ন আড়াল করতে স্ত্রীর শরীর থেকে পোশাক খুলে আখের ক্ষেতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রুবিনা খাতুন। অভিযুক্ত স্বামী জাহাদুর ইসলাম। তাঁর আদি বাড়ি পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। কাজের সূত্রে স্ত্রীকে নিয়ে পাঞ্জাবের মুকেরিয়ানের মদিনপুর গ্রামে থাকতেন তিনি। দু’জনেই নিকাশি নালা পরিষ্কারের কাজ করতেন। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন জাহাদুর। এই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা হত। বেশ কিছুদিন ধরেই তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। তদন্তকারীদের দাবি, কয়েক দিন আগে কাজ শেষ করে রুবিনাকে সঙ্গে নিয়ে একটি পুকুরের কাছে যান জাহাদুর। পরে তাঁকে গ্রামের কাছের একটি আখের ক্ষেতে নিয়ে যাওয়া হয়। সেখানে গামছা দিয়ে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবিনার। পুলিশের দাবি, হত্যার পর নিজের শ্যালক সোহেল আলিকে ফোন করেন অভিযুক্ত। বিহারের কাটিহার জেলার বাসিন্দা সোহেলকে তিনি জানান, রুবিনার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

খবর পেয়ে রুবিনার ভাইয়েরা দিদির খোঁজে দম্পতির বাড়িতে পৌঁছন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। এদিকে, জাহাদুরের কথাবার্তায় অসংগতি নজরে আসে তাঁদের। এরপর তাঁকে একাধিক প্রশ্ন করতে শুরু করেন রুবিনার পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, জেরার মুখে শেষ পর্যন্ত স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন জাহাদুর। তদন্তকারীদের অনুমান, হত্যার পর অপরাধের প্রকৃত কারণ আড়াল করতে রুবিনার শরীর থেকে পোশাক খুলে নেওয়া হয়েছিল। এরপর তাঁর দেহ আখের ক্ষেতে ফেলে রাখা হয়। ঘটনাটিকে ধর্ষণ বা যৌন নির্যাতনের ঘটনা বলে চালানোর চেষ্টা করেন অভিযুক্ত। পরে ওই আখের ক্ষেত থেকেই রুবিনার দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত জাহাদুর ইসলামকে গ্রেপ্তার করেছে মুকেরিয়ান থানার পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু হয়েছে।

Continue Reading

Previous: চণ্ডীগড় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ফ্লাইওভারের দেওয়ালে ধাক্কা বাসের! মৃত ৩, আহত ২৪
Next: কাশ্মীরে লুকিয়ে থাকা লস্কর জঙ্গি ধরতে নতুন করে তল্লাশি, শ্রীনগরে পোস্টার পুলিশের

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026

You may have missed

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.