Skip to content
নভেম্বর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • কাশ্মীরে লুকিয়ে থাকা লস্কর জঙ্গি ধরতে নতুন করে তল্লাশি, শ্রীনগরে পোস্টার পুলিশের

কাশ্মীরে লুকিয়ে থাকা লস্কর জঙ্গি ধরতে নতুন করে তল্লাশি, শ্রীনগরে পোস্টার পুলিশের

Online Desk নভেম্বর 11, 2026
jk-df.webp

ওঙ্কার ডেস্ক: কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনের অভিযান আরও জোরদার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। উপত্যকার একমাত্র জীবিত স্থানীয় জঙ্গি বলে চিহ্নিত ব্যক্তিকে ধরতে নতুন করে তল্লাশি শুরু হয়েছে। শ্রীনগরের লালচক এবং প্রতাপ পার্ক এলাকায় তাঁর ছবি-সহ পোস্টার লাগানো হয়েছে। ওই জঙ্গির সন্ধান দিতে সাধারণ মানুষের কাছেও আবেদন জানিয়েছে পুলিশ।

চার মাস আগে তাঁর মাথার দাম ১৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। এবার ফের প্রকাশ্যে আনা হল লস্কর-ই-তইবার সদস্য আবদুল লতিফ ভাট ওরফে মহম্মদ লতিফ ভাটের ছবি। তাঁর পাশাপাশি আরও তিনজন জঙ্গির খোঁজেও পোস্টার দেওয়া হয়েছে। কাশ্মীর উপত্যকায় জঙ্গি নেটওয়ার্কের অবশিষ্ট অংশ নির্মূল করাই এই অভিযানের লক্ষ্য। নিরাপত্তা সংস্থাগুলির তরফে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, ওই জঙ্গিদের অবস্থান বা গতিবিধি সম্পর্কে নির্ভরযোগ্য কোনও তথ্য থাকলে তা যেন পুলিশকে জানানো হয়। তথ্যদাতাদের উপযুক্ত পুরস্কার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার কথাও জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলি।
তল্লাশির মূল লক্ষ্য মহম্মদ লতিফ ভাট। দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাসিন্দা তিনি। লস্কর-ই-তইবার এই সদস্যের বিরুদ্ধে অনন্তনাগে এক পুলিশ আধিকারিককে খুনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ২০২৬ সালের জুলাই মাসে পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছে। তাঁর সম্পর্কে তথ্য দিয়ে গ্রেপ্তারিতে সহায়তা করলে ১৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল পুলিশ। সেই পুরস্কার এখনও বহাল রয়েছে।

নতুন পোস্টারে আরও তিন জনের ছবি ও পরিচয় প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন বিলাল আহমেদ মীর, মহম্মদ উমর মীর এবং আবিদ কায়ুম লোন। তিন জনই উত্তর কাশ্মীরের বারামুলা জেলার বাসিন্দা বলে জানানো হয়েছে। তারা বর্তমানে পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবস্থান করছে বলে অনুমান গোয়েন্দাদের। আধিকারিকদের বক্তব্য, কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্কের অবশিষ্ট অংশকে দুর্বল করতেই এই নতুন উদ্যোগ।

Continue Reading

Previous: বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে পাঞ্জাবে খুন বাংলার তরুণী! ধর্ষণের ঘটনা বলে চালানোর চেষ্টা স্বামীর
Next: কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার উড়ান হাইজ্যাকের হুমকি! আতঙ্ক যাত্রীদের মধ্যে

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026

You may have missed

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.