Skip to content
নভেম্বর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ফের দাম বাড়ল দুধের! লিটারে ২ থেকে ৪ টাকা বাড়াল মাদার ডেয়ারি, কবে থেকে কার্যকর?

ফের দাম বাড়ল দুধের! লিটারে ২ থেকে ৪ টাকা বাড়াল মাদার ডেয়ারি, কবে থেকে কার্যকর?

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-26.webp

অর্পিতা মুখার্জী, নয়াদিল্লি: মধ্যবিত্তের পকেটে চাপ। ফের দাম বাড়ল দুধের। দিল্লি-এনসিআর-এর সবচেয়ে বড় দুধ সরবরাহকারী সংস্থা মাদার ডেয়ারি লিটারে ২ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকেই নতুন দাম কার্যকর হবে।এর আগে শেষবার দাম বেড়েছিল চলতি বছরের ১৪ মে। তার আগে ২০২৫ সালের এপ্রিলে দাম বাড়িয়েছিল সংস্থা।

সংস্থা সূত্রে খবর, খামারিদের কাছ থেকে দুধ কেনার খরচ বেড়েছে। সেই বাড়তি খরচের একটা অংশই এবার ক্রেতাদের ঘাড়ে চাপানো হল। মাদার ডেয়ারি তাদের দুধ বিক্রির আয়ের ৭৫ থেকে ৮০ শতাংশই খামারিদের দিয়ে থাকে। যদিও এই বিষয়ে সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে।

কোন দুধের দাম কত হল?

টোনড মিল্ক (খোলা): ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা প্রতি লিটার
ফুল ক্রিম মিল্ক (পাউচ): ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা প্রতি লিটার
টোনড মিল্ক (পাউচ): ৬০ টাকা থেকে বেড়ে ৬২ টাকা প্রতি লিটার
ডাবল টোনড মিল্ক: ৫৪ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা প্রতি লিটার
গরুর দুধ: ৬২ টাকা থেকে বেড়ে ৬৫ টাকা প্রতি লিটার

শুধুমাত্র দিল্লি-এনসিআর-এ প্রতিদিন প্রায় ৩৫ লক্ষ লিটার দুধ বিক্রি করে মাদার ডেয়ারি। নিজস্ব আউটলেট, সাধারণ দোকান এবং ই-কমার্সের মাধ্যমে এই দুধ পৌঁছে যায় ক্রেতাদের কাছে। সব মিলিয়ে গোটা দেশে প্রতিদিন ৫০ লক্ষ লিটারের বেশি দুধ বিক্রি করে সংস্থাটি। গত অর্থবর্ষে সংস্থার ব্যবসা ১৭ শতাংশ বেড়ে ২০,৩০০ কোটি টাকায় পৌঁছেছে। দুধ ও ভোজ্য তেলের চাহিদা বাড়ায় এই বৃদ্ধি হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ১৯৭৪ সালে তৈরি হওয়া মাদার ডেয়ারি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা। ‘মাদার ডেয়ারি’ ব্র্যান্ডে দুধ ও দুগ্ধজাত পণ্য বিক্রি করে তারা। ‘ধারা’ ব্র্যান্ডে ভোজ্য তেল এবং ‘সফল’ ব্র্যান্ডে ফল, সবজি, স্ন্যাকস বিক্রি করে সংস্থাটি। দেশজুড়ে মাদার ডেয়ারির ৯টি দুধ প্রক্রিয়াকরণ কারখানা এবং ৪টি হর্টিকালচার প্রক্রিয়াকরণ কারখানা রয়েছে। ভোজ্য তেলের ক্ষেত্রে ১৬টি সহযোগী কারখানার মাধ্যমে কাজ করে সংস্থাটি।

Continue Reading

Previous: নাবালকের সঙ্গে প্রেম বিবাহিত মহিলার, ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়ায় দশম শ্রেণির পড়ুয়াকে বিষ খাইয়ে খুন!
Next: চণ্ডীগড় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ফ্লাইওভারের দেওয়ালে ধাক্কা বাসের! মৃত ৩, আহত ২৪

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026

You may have missed

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.