Skip to content
নভেম্বর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • নাবালকের সঙ্গে প্রেম বিবাহিত মহিলার, ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়ায় দশম শ্রেণির পড়ুয়াকে বিষ খাইয়ে খুন!

নাবালকের সঙ্গে প্রেম বিবাহিত মহিলার, ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়ায় দশম শ্রেণির পড়ুয়াকে বিষ খাইয়ে খুন!

Online Desk নভেম্বর 11, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কের কথা পরিবারের কাছে জানিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এক কিশোর। সেই কারণে তাকে খুনের ছক কষে এক মহিলা ও তার নাবালক প্রেমিক! অভিযোগ, আগাছানাশক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে ১৫ বছরের ওই পড়ুয়াকে হত্যার চেষ্টা করা হয়। হাসপাতালে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে তার। ঘটনাটি তেলঙ্গানার খাম্মাম জেলায় ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম জিল্লেলা রবি। বয়স ১৫ বছর। সে দশম শ্রেণির ছাত্র ছিল। কল্লুরু এলাকার একটি গ্রামের বাসিন্দা রবি সাতুপল্লি শহরে পড়াশোনা করত। দশেরা উপলক্ষে ছুটিতে সে নিজের গ্রামে ফিরেছিল। অভিযুক্ত মহিলার নাম অপর্ণা। বয়স ১৯ বছর। প্রায় ছয় মাস ধরে স্বামীর থেকে আলাদা থাকছিলেন তিনি। ওই সময় নিজের গ্রামের বাড়িতে দিদিমার কাছে থাকতেন অপর্ণা। অভিযোগ, সেখানেই এলাকার ১৪ বছরের এক কিশোরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। পুলিশের দাবি, গত ২০ অক্টোবর একটি ঘরে দু’জনকে একসঙ্গে দেখে ফেলে রবি। বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেয় সে। এই ঘটনা প্রকাশ্যে আসার আশঙ্কায় রবি-কে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে অভিযুক্ত দু’জন।

অভিযোগ, পরের দিন অর্থাৎ ২১ অক্টোবর রবিকে নির্জন একটি জায়গায় নিয়ে যায় ওই নাবালক। সেখানে তাকে ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়। সেই পানীয়ের মধ্যেই মেশানো ছিল আগাছানাশক বিষ। পানীয়টি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে রবি। তার গলায় জ্বালাপোড়া শুরু হয়। মুখে ফোসকা দেখা দেয়। ত্বকেও নানা প্রতিক্রিয়া দেখা যায়। পরে অভিযুক্তদের মুখোমুখি হয়ে পানীয়তে বিষ মেশানোর কথা জানতে পারে রবি। অভিযোগ, তারা নিজেরাই বিষয়টি স্বীকার করে নেয়। এরপর পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায় ওই কিশোর।

প্রথমে তাকে খাম্মাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে ওয়ারাঙ্গলের মহাত্মা গান্ধী মেমোরিয়াল (এমজিএম) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ নভেম্বর মৃত্যু হয় রবির। মৃতের পরিবারের অভিযোগ এবং কিশোরের দেওয়া বয়ানের ভিত্তিতে খুনের মামলা রুজু করে কল্লুরু থানার পুলিশ। এরপর অপর্ণা ও ওই নাবালককে গ্রেপ্তার করা হয়। কল্লুরু থানার সাব-ইনস্পেক্টর জে নাগরাজ জানিয়েছেন, ধৃত দু’জনকে আদালতে পেশ করে হেফাজতের নির্দেশ চাওয়া হয়েছে।

Continue Reading

Previous: ভাইফোঁটার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু ৩ বন্ধুর
Next: ফের দাম বাড়ল দুধের! লিটারে ২ থেকে ৪ টাকা বাড়াল মাদার ডেয়ারি, কবে থেকে কার্যকর?

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026

You may have missed

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.