Skip to content
নভেম্বর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ভাইফোঁটার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু ৩ বন্ধুর

ভাইফোঁটার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু ৩ বন্ধুর

Online Desk নভেম্বর 11, 2026
accident.jpg

ওঙ্কার ডেস্ক: কালীপুজোর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরা আর হল না তিন বন্ধুর। বাইকে চেপে বাড়ি ফেরার পথে উলটো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের। দুর্ঘটনার অভিঘাতে রাস্তার উপর ছিটকে পড়েন তিন জনই। ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ভাইফোঁটার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শুভজিৎ সরকার, সঞ্জয় রবিদাস এবং নীলাদ্রিশেখর রায়। প্রত্যেকের বয়স ২৫ থেকে ২৬ বছরের মধ্যে। শুভজিৎ ও নীলাদ্রির বাড়ি মাথাভাঙার ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এলাকায়। অন্যদিকে, সঞ্জয়ের বাড়ি দক্ষিণ পচাগর এলাকায়। পরিবার সূত্রে খবর, কালীপুজো উপলক্ষে মঙ্গলবার রাতে বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তিন বন্ধু। তাঁরা গিয়েছিলেন জেলার ধূপগুড়ি এলাকায়। পুজো দেখে বুধবার সকালে মাথাভাঙা-ময়নাগুড়ি রাজ্য সড়ক ধরে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে মাথাভাঙা ১ নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের একটি পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের বাইক। উলটো দিক থেকে আসা মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইক থেকে ছিটকে বেশ কিছুটা দূরে পড়েন তিন যুবক।

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আহত তিন যুবক এবং পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশকেও। তবে হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা তিন বন্ধুকেই মৃত বলে ঘোষণা করেন। আহত পিকআপ ভ্যানের চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান এবং দুমড়ে-মুচড়ে যাওয়া বাইকটি উদ্ধার করেছে। সেগুলি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিন যুবকের মৃত্যুর খবর পৌঁছেছে তাঁদের পরিবারের কাছেও।
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। বাইকের অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কি না, নাকি অন্য কোনও কারণে এই সংঘর্ষ, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Continue Reading

Previous: আদালতের সবুজ সংকেত পেতেই জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু, তালা ভেঙে ঢুকলেন আধিকারিকরা
Next: নাবালকের সঙ্গে প্রেম বিবাহিত মহিলার, ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়ায় দশম শ্রেণির পড়ুয়াকে বিষ খাইয়ে খুন!

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026

You may have missed

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.