Skip to content
নভেম্বর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • আদালতের সবুজ সংকেত পেতেই জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু, তালা ভেঙে ঢুকলেন আধিকারিকরা

আদালতের সবুজ সংকেত পেতেই জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু, তালা ভেঙে ঢুকলেন আধিকারিকরা

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-25.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: অবশেষে ফলতার একদা দাপুটে নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু করল জেলা প্রশাসন। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের নির্দেশে শ্রীরামপুর এলাকায় ওই বাড়িতে পৌঁছন আধিকারিকরা।

জাহাঙ্গিরের এই বাড়ি নিয়ে বিতর্ক নতুন নয়। অনেকদিন ধরেই অভিযোগ উঠছিল, বাড়িটি নিয়ম না মেনে তৈরি হয়েছে। সাধারণত দোতলার বেশি উঁচু বাড়ি বানাতে জেলা পরিষদের অনুমোদন লাগে। জাহাঙ্গিরের বাড়ির ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়েছিল কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগও জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত বেআইনি নির্মাণ ভাঙার অনুমতি দেওয়ার পরই তৎপর হয় প্রশাসন।

প্রশাসন সূত্রে খবর, জাহাঙ্গিরকে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল। শুনানির জন্য ডাকা হলেও তিনি হাজির হননি। সাত দিনের মধ্যে নিজে থেকে বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশও মানা হয়নি। এরপরই প্রশাসন নিজে থেকে ভাঙার সিদ্ধান্ত নেয়। বুধবার সকালে আধিকারিকরা বাড়িতে গিয়ে দেখেন, মূল গেটে তালা ঝুলছে। সেই তালা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। এরপর বাড়ির ভেতর থেকে আসবাবপত্র একে একে বাইরে বের করে আনা হয়। বাড়ি খালি করার পরই ভাঙার কাজ শুরু করার কথা। ঘটনাস্থলে ছিলেন বিডিও সন্দীপ সিংহ রায় এবং পুলিশ আধিকারিকরা।

ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডার অভিযোগ, এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। জলাভূমি ভরাট করেও অবৈধ নির্মাণ হয়েছে বলে দাবি তাঁর। শুধু জাহাঙ্গিরের বাড়ি নয়, সব বেআইনি নির্মাণের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা ভোটে ফলতা থেকে জাহাঙ্গিরকে প্রার্থী করেছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত ছিলেন তিনি। নিজেকে দক্ষিণী ছবির ‘পুষ্পা’ বলতেন জাহাঙ্গির। ভোটের দিন বেনিয়মের অভিযোগ ওঠায় ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। কিন্তু ভোটের দু’দিন আগে হঠাৎ লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির। এরপর তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগে তাঁকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। পরে তাঁর স্ত্রীকেও গ্রেফতার করে পুলিশ। বর্তমানে স্বামী স্ত্রী জেলবন্দি।

Continue Reading

Previous: মির্জাপুরে রেললাইনে ভয়াবহ ধস, আটকে শিয়ালদহ-রাজধানী সহ ১২ ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
Next: ভাইফোঁটার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু ৩ বন্ধুর

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026

You may have missed

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.