ওঙ্কার ডেস্ক: শনিবার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার রানাঘাটে সভা করার কথা তাঁর। সেই সভায় দলের সমর্থকরা জেলা থেকে আসেন কিন্তু সেই মাঝেই নদিয়ার তাহেরপুরে রবিবার ভোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিন জনের মৃত্যু ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে মোদীর সভায় যোগ দিতে যাচ্ছিলেন ঐ চার ব্যাক্তি। রাস্তায় ট্রেন দুর্ঘটনার কবলে পরেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে রেললাইন সংলগ্ন এলাকায় কয়েক জন মানুষ দাঁড়িয়ে ছিলেন। সেই সময় দ্রুতগতির একটি ট্রেন আচমকাই এসে পড়ে। ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে অনেকে ট্রেনের উপস্থিতি বুঝতে পারেননি বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ফলস্বরূপ ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোরবেলায় ওই এলাকায় প্রায়ই কুয়াশা থাকে এবং রেললাইন পারাপার বা লাইনের কাছে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বহু মানুষ নিয়মিত এই পথ ব্যবহার করেন, যদিও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে বলে অভিযোগ। দুর্ঘটনার পর সেই নিরাপত্তা নিয়েই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও স্থানীয় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে কিছু সময় ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।
পুলিশ জানিয়েছে, কীভাবে এবং কোন পরিস্থিতিতে ওই ব্যক্তিরা রেললাইনের কাছে ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা কি অসাবধানতার ফল, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারে নেমে এসেছে গভীর শোক, আর গোটা এলাকায় শোকের ছায়া।
