Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঘন কুয়াশার কারণে দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা; এখনও পর্যন্ত মৃত ৪, আহত ২৫

ঘন কুয়াশার কারণে দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা; এখনও পর্যন্ত মৃত ৪, আহত ২৫

Online Desk ডিসেম্বর 16, 2025
delhi-agra-fire.png

ওঙ্কার ডেস্ক: ঘন কুয়াশার কারণে দিল্লি-আগ্রা যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের, আহত প্রায় ২৫ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের মথুরা জেলার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে সামনের গাড়ি চোখে পড়ছিল না। তার জেরেই একের পর এক গাড়ি, বাস ও অন্যান্য যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সুত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনার পর একাধিক গাড়িতে আগুন ধরে যায়। সংঘর্ষের তীব্রতায় কয়েকটি বাস ও গাড়ি কার্যত পুড়ে ছাই হয়ে যায়। আগুন ও ধোঁয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু যাত্রী ভেতরে আটকে পড়েন বলে প্রাথমিকভাবে জানা যায়। খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ ও অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ সময় ধরে চলে উদ্ধারকাজ। আগুন নেভানোর পাশাপাশি আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। মৃতদের পরিচয় এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণে দীর্ঘ সময় ধরে যমুনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। বহু কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়, আটকে পড়েন শত শত যাত্রী।
সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার দুর্ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন এবং বলেছেন, “অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হচ্ছে, এবং মহাসড়কটি পরিষ্কার করার এবং আটকে পড়া যাত্রীদের পরিবহনের চেষ্টা চলছে”। তিনি দুর্ঘটনার কারণ হিসাবে বলেন, “উদ্ধারকার্যের সময়ও ঘন কুয়াশা রয়েছে রাস্তা জুড়ে। এই দুর্বল দৃশ্যমানতার কারণেই প্রায় সাতটি বাস এবং তিনটি ছোট গাড়ি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনার ফলে গাড়িগুলিতে আগুনও লেগে যায়”।
প্রশাসনের জানায় ঘন কুয়াশার কারণেই এই বহুগাড়ির সংঘর্ষ ঘটে। শীতের মরশুমে উত্তর ভারতের এক্সপ্রেসওয়েগুলিতে কুয়াশা বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। দুর্ঘটনার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এতগুলো গাড়ি একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ল এবং আগুন লাগার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে কুয়াশার সময় গাড়ি চালানোর ক্ষেত্রে আরও সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

Post Views: 230

Continue Reading

Previous: খসড়া ভোটার তালিকায় নাম যাচাই করা যাবে অনলাইনে; চূড়ান্ত লিস্ট প্রকাশ করার আগে জানাল নির্বাচন কমিশন
Next: ব্যাঙ্কক থেকে অবশেষে ভারতে ফিরছেন গোয়ার নৈশক্লাবের দুই মালিক

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.