Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ব্যাঙ্কক থেকে অবশেষে ভারতে ফিরছেন গোয়ার নৈশক্লাবের দুই মালিক

ব্যাঙ্কক থেকে অবশেষে ভারতে ফিরছেন গোয়ার নৈশক্লাবের দুই মালিক

Online Desk ডিসেম্বর 16, 2025
2.jpg

গোয়ায় নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর থাইল্যাণ্ড থেকে ভারতে ফিরছেন লুথরা ভাইরা। গোয়ার পুড়ে যাওয়া সেই নৈশক্লাবের দুই মালিক সৌরভ ও গৌরব লুথরাকে মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ থাইল্যাণ্ড থেকে বিমানে তোলা হবে। সূত্রের খবর, মঙ্গলবার সকালে ব্যাঙ্কক বিমানবন্দরে আনা হয়েছে লুথরা ভাইদের। ইন্ডিগোর ৬ই১০৬৪ বিমানে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তাঁরা। দেশে নামামাত্র পূর্ববর্তী লুক আউট সার্কুলারের শর্ত অনুযায়ী তাঁদের গ্রেফতার করা হবে। তারপর দিল্লির পটীয়ালা হাউস কোর্টে হাজির করানো হবে। তারপর জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ।
গত ৬ ডিসেম্বর মধ্যরাতে গোয়ার বাগা সমুদ্রসৈকতে নৈশক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ২৫ জনের মৃত্যু হয়। তার কয়েক ঘণ্টা পরেই ভারত ছেড়ে পালান নৈশক্লাবের মালিক সৌরভ ও গৌরব। তদন্তে জানা যায়, ফুকেতে পালিয়েছেন তারা। ব্যাঙ্ককের ভারতীয় দূতাবাস যোগাযোগ করা হয়। কর্তৃপক্ষের সঙ্গে। সেই কাজে তাইল্যান্ড কর্তৃপক্ষও পূর্ণ সহযোগিতা করেন। পাসপোর্ট ও ভিসা বাতিল করা হয়। তার পর ৯ ডিসেম্বর ফুকেতের একটি হোটেল থেকে তাঁদের আটক করে থাইল্যান্ডের অভিবাসন দফতর।

গোয়া পুলিশ জানিয়েছে, ফুকেতে লুথরা ভাইয়েরা যে হোটেলে ছিলেন তার বাইরে শুরু হয়েছিল পুলিশি নজরদারি। খাবার নিতে হোটেলের বাইরে পা রাখতে হয়েছিল দুই ভাইকে। তখনই দু’জনকে গ্রেফতার করা হয়। তার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ফুকেত থেকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্ককে। এরপর ভারতে ফেরানোর পালা শুরু হয়। অবশেষে ভারতে ফিরছেন দুই ভাই।

সূত্রের খবর, থাইল্যান্ড থেকেই দিল্লির এক আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন সৌরভ ও গৌরব। সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। পাশাপাশি নৈশক্লাবের তৃতীয় মালিক অজয় গুপ্তকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ।

Post Views: 227

Continue Reading

Previous: ঘন কুয়াশার কারণে দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা; এখনও পর্যন্ত মৃত ৪, আহত ২৫
Next: মা ফ্লাইওভারে দুর্ঘটনা; বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষে গুরুতর আহত বাইক আরোহী

সম্পর্কিত গল্প

neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
DEADBODY.png

ব্যাঙ্গালোরে ছয় মাসের লিভ-ইন সম্পর্কেই বান্ধবীকে খুন যুবকের

Online Desk জুন 17, 2026

You may have missed

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.