Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • পুরনো বিবাদ থেকে অশান্তি, সোমবার সকালে প্রতিবেশীদের মারধরে মৃত্যু যুবকের! চাঞ্চল্য জয়নগরে

পুরনো বিবাদ থেকে অশান্তি, সোমবার সকালে প্রতিবেশীদের মারধরে মৃত্যু যুবকের! চাঞ্চল্য জয়নগরে

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T124550.295.webp

নিজস্ব প্রতিনিধি, জয়নগর: পুরনো বিবাদ থেকে অশান্তি। তার জেরেই সোমবার সকালে রক্তাক্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর।অভিযোগ, প্রতিবেশীদের মারধরে মৃত্যু হয়েছে ৩৬ বছরের এক যুবকের। জানা গিয়েছে, মৃতের নাম আব্দুল রাজ্জাক শেখ। ঘটনাটি জয়নগর থানার উত্তর দুর্গাপুরের মুচিপাড়া এলাকার। সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, আব্দুল রাজ্জাক শেখ ওই এলাকারই বাসিন্দা। তাঁর বাবার নাম আবু বকর শেখ। সোমবার সকাল আনুমানিক ৭টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। পরিবারের দাবি, পাশের বাড়ির কয়েকজন আচমকাই শাবল, লোহার রড এবং ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি মারধর করা হয়।

গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত পদ্মা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রী প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই হামলায় ভেলো শেখ, ভোঁটন শেখ ও রাজু শেখ জড়িত বলে তাঁদের অভিযোগ। আরও কয়েকজন এই হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে বলেও দাবি তাঁর। কী কারণে তাঁর স্বামীকে এভাবে মারধর করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে পরিবার।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আব্দুল রাজ্জাক আগে একটি কাপড় তৈরির কারখানায় কাজ করতেন। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তিনি কর্মহীন হয়ে পড়েন। অভিযোগ, ঘটনার আগের রাতে মদ্যপ অবস্থায় তিনি তাঁর পুরনো সঙ্গী তথা প্রতিবেশী কয়েকজন শ্রমিককে গালিগালাজ করেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই দু’পক্ষের মধ্যে বিবাদের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পরিবারের অভিযোগ, রাতের সেই ঘটনার রেশ ধরেই সোমবার সকালে পুরনো রাগ ও আক্রোশ থেকে একজোট হয়ে তাঁর উপর হামলা চালানো হয়।

একটি রাতের বিবাদ কীভাবে পরদিন সকালে এমন প্রাণঘাতী হামলার চেহারা নিল, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, হামলায় কারা কারা যুক্ত এবং অভিযোগের সত্যতা কতটা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তর দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Continue Reading

Previous: কালীপুজোর রাতে সময়সীমা মানল না কলকাতা, নিষিদ্ধ বাজি আর শব্দতাণ্ডবে গ্রেফতার ৫৯২
Next: ফের খাঁচা ছেড়ে পালাল বক্সার বাঘিনী, ছুটি বাতিল বনকর্মীদের

সম্পর্কিত গল্প

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.