Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আধার আপডেটের খরচ বাড়ল, জানুন কত দিতে হবে কোন পরিষেবার জন্য

আধার আপডেটের খরচ বাড়ল, জানুন কত দিতে হবে কোন পরিষেবার জন্য

Online Desk অক্টোবর 3, 2025
AC.jpg

ওঙ্কার ডেস্ক : আধার কার্ড এখন প্রতিটি ভারতীয় নাগরিকের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ব্যাংক লেনদেন, স্কুলে ভর্তি, সরকারি ভাতা বা পেনশন, প্রায় সব ক্ষেত্রেই আধার অপরিহার্য। তবে এবার আধার আপডেটের জন্য বাড়তি খরচ গুনতে হবে সাধারণ মানুষকে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে নতুন ফি কাঠামো কার্যকর হচ্ছে।

এতদিন নাম, ঠিকানা বা জন্মতারিখের মতো তথ্য পরিবর্তনের জন্য ডেমোগ্রাফিক আপডেট ফি ছিল ৫০ টাকা, যা বাড়িয়ে করা হচ্ছে ৭৫ টাকা। একইভাবে ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিস বা ফটোর মতো বায়োমেট্রিক আপডেটের জন্য ফি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১২৫ টাকা ধার্য করা হয়েছে। এই নতুন হার ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকবে। এরপর ২০২৮ সালের ১ অক্টোবর থেকে আবার খরচ আরও বাড়বে।

ডেমোগ্রাফিক আপডেটের জন্য তখন ৯০ টাকা এবং বায়োমেট্রিক আপডেটের জন্য ১৫০ টাকা দিতে হবে। এই কাঠামো কার্যকর থাকবে ২০৩১ সালের সেপ্টেম্বর পর্যন্ত। তবে শিশুদের জন্য ছাড় বহাল রাখা হয়েছে। পাঁচ থেকে সাত বছর ও পনেরো থেকে সতেরো বছর বয়সি শিশুদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট এখনও সম্পূর্ণ বিনামূল্যে হবে।

পাশাপাশি সাধারণ নাগরিকদের জন্য স্বস্তির খবর হল, আধার কার্ডে নথি আপলোড বা ডকুমেন্ট আপডেট অনলাইনে মাইআধার পোর্টালের মাধ্যমে ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে করা যাবে। ইউআইডিএআই-এর মতে, আধার সেন্টার পরিচালনা, পরিষেবা উন্নয়ন এবং প্রযুক্তিগত খরচ মেটাতে এই ফি বাড়ানো ছাড়া উপায় ছিল না। ফলে আধার আপডেট করতে হলে আগের তুলনায় কিছুটা বেশি খরচ বহন করতে হবে সাধারণ মানুষকে, যদিও শিশুদের বাধ্যতামূলক আপডেট বিনামূল্যে থাকা এবং নির্দিষ্ট সময় পর্যন্ত নথি আপলোডের সুবিধা বিনামূল্যে দেওয়া খানিকটা স্বস্তি দেবে।

Post Views: 153

Continue Reading

Previous: বছর ঘুরলেই বিধানসভা, বিজয়া সম্মিলনীকে বাড়তি গুরুত্ব তৃণমূলের
Next: ‘২৬শের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে ! পুজো মিটতেই তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.