Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • “বঙ্গে মোদী হারলে কি করবে?” প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় শানলেন কেজরিওয়াল

“বঙ্গে মোদী হারলে কি করবে?” প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় শানলেন কেজরিওয়াল

Online Desk এপ্রিল 11, 2026
mamta-kejriwal.png

ওঙ্কার ডেস্ক: “বঙ্গে মোদী হারলে কি করবে?” প্রশ্ন করে বসলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছে দেশের নানান রাজনৈতিক দলগুলি। এবার মমতাকে সমর্থন জানাতে এগিয়ে এলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। অতীতেও একাধিকবার তৃণমূল নেত্রীকে সমর্থন করেছেন কেজরিওয়াল। এবার সরাসরি প্রশ্নবান ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দিকে।
নিজের এক্স হ্যান্ডেলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বাংলার পরিস্থিতির কজন্য কেন্দ্রের শাসক দলকে দায়ী করেন। তাঁর অভিযোগ, কেন্দ্রের শাসক দল প্রশাসনিক বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের প্রভাবের আওতায় এনে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, গণতন্ত্রের স্বাভাবিক কাঠামো দুর্বল করার মাধ্যমে ভোটের ফল নিজেদের পক্ষে ঘোরানোর পরিকল্পনা করা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সবকিছু নিয়ন্ত্রণে নেওয়ার পরও যদি বিজেপি বাংলায় পরাজিত হয়, তবে তার দায় কে নেবে।
কেজরিওয়াল আরও বলেন, ভোটার তালিকা সংশোধন, নাম বাদ পড়া কিংবা প্রশাসনিক ব্যবস্থার অপব্যবহার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর মতে, এই ধরনের পরিস্থিতি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজন কঠোর নজরদারি। এই বক্তব্যের মাধ্যমে তিনি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন জানিয়ে দিলেন।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার অভিযোগ তুলেছেন যে বিজেপি নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা করছে। মমতা দাবী তোলেন কেন্দ্রের শাসকদল নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে রাজ্যের ভোটারদের অতিস্ট করে তুলেছে এবং তথ্য নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তাঁর দাবি, বিভিন্নভাবে প্রশাসনিক চাপ সৃষ্টি করে তৃণমূলকে দুর্বল করার পরিকল্পনা চলছে। এই পরিস্থিতিতে কেজরিওয়ালের সমর্থন তাঁর রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

Post Views: 105

Continue Reading

Previous: ইস্টার উপলক্ষে ৩২ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন
Next: নির্বাচনের আগে কেন পুরনো মামলায় সক্রিয় ইডি? মানুষের সঙ্গে মনস্তাত্তিক খেলা?

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.