Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলার আবেগ বিজেপি বঝে না; কেন্দ্রীয় বিজেপি সরকারের উপর ক্ষোভে দাবি অভিজিৎ গাঙ্গুলির

বাংলার আবেগ বিজেপি বঝে না; কেন্দ্রীয় বিজেপি সরকারের উপর ক্ষোভে দাবি অভিজিৎ গাঙ্গুলির

Online Desk নভেম্বর 7, 2025
abhijit-ganguly.png

ওঙ্কার ডেস্ক: রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রকাশ্যে দলের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। অভিযোগ তুললেন, বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, রাজ্যে বিজেপির লড়াই শুধুমাত্র মুখে মুখে সীমাবদ্ধ, বাস্তব পদক্ষেপের ঘাটতি স্পষ্ট।
এক সাংবাদিক বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি বিজেপিতে এসেছিলাম রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে লড়তে। কিন্তু বিজেপি এখনও সেই লড়াইয়ে মাঠে নামেনি। কেন কেন্দ্র সরকার ৩৫৫ ধারা জারি করছে না, তা আমার বোধগম্য নয়।” তিনি আরও জানান, পশ্চিমবঙ্গে প্রশাসনিক ব্যর্থতা চরমে পৌঁছেছে, অথচ কেন্দ্রের পক্ষ থেকে দৃঢ় পদক্ষেপের অভাব দেখা যাচ্ছে।
বিজেপির রাজ্য নেতৃত্ব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, বাংলার রাজনীতিকে বোঝার মতো স্থানীয় নেতৃত্বকে সামনে না এনে, উত্তর ভারত বা হিন্দি বলয়ের নেতাদের প্রচারে নামানো হচ্ছে, যা বাংলার মানুষের আবেগ ও সংস্কৃতির সঙ্গে মেলে না। তাঁর মন্তব্য, “বাংলার মানুষকে বোঝা সহজ নয়। বাইরের নেতা এনে তাঁদের দিয়ে বাংলার ভোটারকে প্রভাবিত করা যাবে না।” তাঁর বক্তব্যে উঠে আসে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন। তিনি দাবি করেন, রাজ্যে ভোটার তালিকা সংশোধন, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে একাধিক অভিযোগ উঠলেও তা নিয়ে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর ভাষায়, “অভিযোগ দায়ের হচ্ছে, কিন্তু কোনও এফআইআর হচ্ছে না। এতে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হচ্ছে।”
রাজনীতিক মহলের মতে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য বিজেপির অভ্যন্তরীণ অসন্তোষের ইঙ্গিত বহন করছে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে প্রকাশ্যে এভাবে নেতৃত্বের সমালোচনা বিরল ঘটনা। অনেকেই মনে করছেন, তাঁর এই বক্তব্য আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের কৌশলে প্রভাব ফেলতে পারে। বিজেপির একাংশ অবশ্য বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চাইছে না। দলের এক রাজ্য নেতা বলেছেন, “অভিজিৎবাবুর কিছু ব্যক্তিগত মত থাকতে পারে, তা তিনি দলের নেতৃত্বের কাছে তুলতে পারেন। বাইরে এসব বলা দলীয় ঐক্যকে আঘাত করে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রাক্তন বিচারপতির বক্তব্যে রাজ্য বিজেপির সংগঠন ও নেতৃত্বে ফাটলের ইঙ্গিত স্পষ্ট। বিজেপির ভোটব্যাঙ্ক ধরে রাখতে হলে কেন্দ্র ও রাজ্যের নেতৃত্বকে এখন একসঙ্গে কৌশলগতভাবে কাজ করতে হবে, নচেৎ বিরোধীদের হাতেই এই অসন্তোষ রাজনৈতিক অস্ত্র হয়ে উঠতে পারে।
অন্যদিকে তৃণমূল শিবির এই মন্তব্যকে রাজনৈতিক অস্ত্র হিসেবেই ব্যবহার করছে। তাঁদের বক্তব্য, “যে দল নিজেদের নেতা সামলাতে পারে না, তারা রাজ্য চালাবে কী করে?” সব মিলিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষোভ রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Post Views: 166

Continue Reading

Previous: প্রতীক্ষার অবসান ! মুখ্যমন্ত্রীর হাত ধরে কলকাতায় হকি অ্যাস্ট্রো টার্ফ
Next: বাংলার প্রত্যেক মানুষ ফর্ম জমা দেওয়ার পরই ফর্ম জমা দেবেন মুখ্যমন্ত্রী; দরকার পড়লে দিল্লী অবধি জাবেন, হুঁশিয়ারি মমতার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.