Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপি কর্মী অভিজিৎ খুনে আগাম জামিন মিলল বিধায়ক পরেশ পালের

বিজেপি কর্মী অভিজিৎ খুনে আগাম জামিন মিলল বিধায়ক পরেশ পালের

Online Desk আগস্ট 21, 2025
20250821_175013.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুন হওয়ার ঘটনায় আগাম জামিন পেলেন বিধায়ক পরেশ পাল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট তৃণমূল বিধায়কের জামিন মঞ্জুর করেছে। এদিন পরেশ পাল ছাড়াও ওই মামলার বাকি অভিযুক্ত কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষেরও জামিন দিয়েছে আদালত।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশে জানিয়েছেন, সিবিআই তাঁদের যে সমন পাঠিয়েছিল, তার ভিত্তিতে গ্রেফতার করা হলে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হবে ৷ পাশাপাশি পাশাপাশি বেশ কয়েকটি শর্ত আরোপ করেছেন বিচারপতি। আদালত সূত্রের খবর, তিন অভিযুক্ত দেশ ছাড়তে পারবেন না। এ ছাড়া নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার ও সাক্ষীদের কোনওরকম ভয় দেখানো চলবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। পাশাপাশি তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন ৷ সেই ঘটনার তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। খুনের ঘটনায় নাম জড়ায় তৃণমূল বিধায়ক পরেশ পালের। অভিজিতের খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত হিসেবে পরেশ পাল, স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নাম উল্লেখ করে সিবিআই ৷

Post Views: 214

Continue Reading

Previous: নিজের নামেই ‘ মেয়ের ‘ নামকরণ! এমন সিদ্ধান্ত কেন নিলেন বলি অভিনেত্রী কিয়ারা আডভানি?
Next: মুখ্যমন্ত্রীর উপর হামলার জেরে সরানো হল দিল্লি পুলিশ কমিশনারকে

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.