Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিজের নামেই ‘ মেয়ের ‘ নামকরণ! এমন সিদ্ধান্ত কেন নিলেন বলি অভিনেত্রী কিয়ারা আডভানি?

নিজের নামেই ‘ মেয়ের ‘ নামকরণ! এমন সিদ্ধান্ত কেন নিলেন বলি অভিনেত্রী কিয়ারা আডভানি?

Online Desk আগস্ট 21, 2025
images-5-1-1.jpeg

ওঙ্কার ডেস্ক: বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডভানি সদ্য বাবা-মা হয়েছেন। গত ১৫ জুলাই মুম্বাইয়ের এক হাসপাতালে তাঁদের কোলজুড়ে আসে ফুটফুটে কন্যাসন্তান। যদিও তাঁরা এখনও মেয়ের নাম বা ছবি প্রকাশ করেননি, তবে কিয়ারা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি তাঁর মেয়ের নাম ‘কিয়ারা’ রাখতে চান।
সেই সাক্ষাৎকারে কিয়ারা জানান, তাঁর আসল নাম আলিয়া আডভানি। কিন্তু আলিয়া ভাটের সঙ্গে নামের বিভ্রান্তি এড়াতে তিনি নিজের নাম বদলের সিদ্ধান্ত নেন বলি অভিনেত্রী। তিনি প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর কাপুরের ছবি ‘আনজানা আনজানি’-তে কিয়ারা নামটি শুনেছিলেন এবং তখনই নামটি তাঁর খুব ভাল লেগে যায়। তিনি এও বলেন, “আমি ভেবেছিলাম, কী সুন্দর নাম! আমার যদি মেয়ে হয়, তার নাম কিয়ারা রাখব। কিন্তু তার আগে আমার নিজের জন্যই একটি নামের দরকার ছিল, তাই আমি এই নামটি ব্যবহার করা শুরু করি।”
কিন্তু এই বড় সিদ্ধান্তের পেছনে কিয়ারা জানান কি কারণ রয়েছে, অভিনেত্রী বলেন, “২০১৪ সালে যখন আমি বলিউডে পা রাখি, তখন থেকেই আমার নাম কিয়ারা। আমি দর্শককে আলিয়া ভাটের সঙ্গে বিভ্রান্ত করতে চাইনি, কারণ তিনি তখন একজন সুপারস্টার ছিলেন। নিজের একটি আলাদা পরিচয় তৈরি করাটা আমার কাছে সঠিক মনে হয়েছিল।”
মা হওয়ার অনেক আগে থেকেই কিয়ারা তাঁর ভবিষ্যৎ সন্তান নিয়ে কথা বলেছেন। ২০১৯ সালে ‘গুড নিউজ’ ছবির প্রচারের সময় তিনি করিনা কাপুরের আত্মবিশ্বাস, তাঁর অভিব্যক্তি, তাঁর ব্যক্তিত্ব, সব গুণ গুলিই তাঁর মেয়ের মধ্যে দেখতে চান।
সিদ্ধার্থ এবং কিয়ারার প্রেমকাহিনি শুরু হয় অনেকটা চুপিসারেই। ২০১৮ সালে একটি ফিল্ম পার্টিতে তাঁদের প্রথম দেখা হয়েছিল। এরপর ২০২১ সালে ‘শেরশাহ’ ছবির শুটিংয়ের সময় তাঁরা একে অপরের আরও কাছাকাছি আসেন। পর্দায় তাঁদের দারুণ রসায়ন তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি করে, কিন্তু তাঁরা দীর্ঘদিন নিজেদের সম্পর্ক গোপন রেখেছিলেন বলি দম্পতি। এখন দেখার আসলে নিজের মেয়ের জন্য কি নাম ভেবেছেন কিয়ারা।

Post Views: 210

Continue Reading

Previous: কংগ্রেস যুবনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অভিনেত্রীর
Next: বিজেপি কর্মী অভিজিৎ খুনে আগাম জামিন মিলল বিধায়ক পরেশ পালের

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.