Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • তিন মামলায় স্বস্তি বজায় রইল অভিষেকের, রক্ষাকবচ বাড়ল ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত

তিন মামলায় স্বস্তি বজায় রইল অভিষেকের, রক্ষাকবচ বাড়ল ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-50.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: তিনটি পৃথক মামলায় আপাতত স্বস্তি পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়ার উপর যে নিষেধাজ্ঞা ছিল, তার মেয়াদ আরও বাড়িয়ে দিল কলকাতা হাই কোর্ট। আজ, সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই রক্ষাকবচ বলবৎ থাকবে। অর্থাৎ, ওই সময়ের মধ্যে পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নিতে পারবে না।

‘সেবাশ্রয়’ প্রকল্পে অনিয়মের অভিযোগে হওয়া মামলাতেও একই সিদ্ধান্ত হয়েছে। ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর এবং রবীন্দ্রনগর থানায় এই সংক্রান্ত তদন্ত চলছে। সেই মামলাতেও রক্ষাকবচের মেয়াদ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

ভবানীপুর, কালীতলা ও বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। গত ২৫ অগস্ট এই তিন মামলায় তাঁকে প্রথম রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি ভট্টাচার্য। সেই রক্ষাকবচের মেয়াদ সোমবার, ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তার আগেই মেয়াদ আরও বাড়িয়ে দিল আদালত।

সোমবার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, তদন্ত এখনও শেষ হয়নি। আদালতের কাছে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়। তবে রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর বিষয়ে আপত্তি জানায় রাজ্য।

হাই কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, রক্ষাকবচ থাকলেও তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। তদন্তকারীরা ডাকলে তাঁকে হাজিরা দিতে হবে। তবে হাজিরার জন্য অন্তত ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে। সাংসদ সহযোগিতা না করলে বিষয়টি আদালতের নজরে আনতে পারবে রাজ্য।

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের পরাজয়ের পর অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগে এফআইআর দায়ের হয়। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে ১৬টি এফআইআর রুজু হয়েছে বলে জানা গেছে। সেই এফআইআরগুলিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।

Continue Reading

Previous: বাংলাদেশে হামে মৃত্যুমিছিল! ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু
Next: সম্পাদকীয়

সম্পর্কিত গল্প

New-Project-57.webp

রাজ্যে গোহত্যা বন্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আসছে নতুন বিল

Online Desk নভেম্বর 23, 2026
1000412927.jpg

নিয়ন্ত্রণের বাইরে ইমরানের রক্তচাপ! প্রাণসংশয়ের আশঙ্কা চিকিৎসকের

Online Desk নভেম্বর 23, 2026
d.jpeg

চার্চিলকে হারিয়ে শীর্ষে মোহনবাগান

Online Desk নভেম্বর 23, 2026

You may have missed

New-Project-57.webp

রাজ্যে গোহত্যা বন্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আসছে নতুন বিল

Online Desk নভেম্বর 23, 2026
1000412927.jpg

নিয়ন্ত্রণের বাইরে ইমরানের রক্তচাপ! প্রাণসংশয়ের আশঙ্কা চিকিৎসকের

Online Desk নভেম্বর 23, 2026
d.jpeg

চার্চিলকে হারিয়ে শীর্ষে মোহনবাগান

Online Desk নভেম্বর 23, 2026
dxf.jpeg

সিরাজকে বাদ দেওয়া কঠিন ছিল টেস্ট ড্র হতে বললেন গিল

Online Desk নভেম্বর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.