Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • সম্পাদকের পাতা
  • সম্পাদকীয়

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 23, 2026
d.jpeg

বিভ্রান্ত রাহুল

শান্তির অনুসারী, না যুদ্ধে সক্ষমতা; ভারতের বিদেশনীতি কোন পথে চালিত হওয়া উচিত ? সম্প্রতি চিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে রাহুল গান্ধীর বক্তব্য থেকে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যা কংগ্রেসের নীতিগত অবস্থান প্রশ্নের মুখে এসে পড়েছে। বস্তুত রাহুল গান্ধীর বক্তব্যে যে নির্যাস উঠে এসেছে তাতে স্পষ্ট রাহুল চাইছেন ভারতের প্রতিরক্ষার প্রয়োজনে ইজরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত। এই প্রসঙ্গে তাঁর মা সোনিয়া গান্ধীর একটি মন্তব্য মনে পড়ছে। তিনি বলেছিলেন, “মানবতা এখন বিচারের কাঠগড়ায়। ইজরায়েলের নৃশংস হামলার ঘটনায় আমরা সবাই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আবার ইজরায়েলের অসামঞ্জস্যপূর্ণ ও নৃশংস হামলার কারণেও আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের সম্মিলিত বিবেক জাগ্রত হওয়ার আগে আর কত প্রাণ ঝরাতে হবে ?” অথচ রাহুলের কথায় ইজরায়েলের সঙ্গে ভারতের সম্পর্কে সামরিক সরঞ্জামের বিষয়টি গুরুত্ব পাওয়ায় কংগ্রেসের আদর্শগত দিকটি বিভ্রান্তিকর ঠেকছে। প্রশ্ন উঠেছে, কংগ্রেস কী নেহেরুর পথ থেকে বেরিয়ে আসতে চাইছে ? এ ক্ষেত্রে রাহুল গান্ধীর আরেকটি মন্তব্য আরও উস্কে দিয়েছে এই বিভ্রান্তিকে। শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক রবার্ট পোপের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী বলেছেন, ভারতের বিদেশনীতি এমন হওয়া উচিত যা ভারতের জন্য কল্যাণকর। এতে তিনি যে যুক্তি দিয়েছেন তা হল এমন- ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার ছাড়া দীর্ঘস্থায়ী শান্তি অর্জন সম্ভব নয়। ফলে একটি দেশের সঙ্গে কূটনৈতিক দৃষ্টিভঙ্গি কী ভাবে দুই অবস্থানে চলতে পারে তা নিয়ে কংগ্রেসের মধ্যেই ধোঁয়াশা সামনে এসে পড়েছে। রাহুলের বক্তব্যে যে স্ববিরোধ দেখা যাচ্ছে, তেমনি বিভ্রান্তি দেখা দিয়েছে কংগ্রেসের মধ্যেও। এই অবস্থায় রাহুল গান্ধীর সাম্প্রতিক আন্দোলনের বিষয়টিও আলোচিত হচ্ছে। যেখানে তিনি একদিকে তিনি হাত রেখেছেন প্রিয়াঙ্কা গান্ধী বাঢরার কাঁধে, তেমন্য অন্যদিকে বামপন্থী নেত্রী নেহা বোরার কাঁধে আরেক হাত। হাত বাড়িয়েছেন গণতন্ত্রকামী সংগঠন ককরোচ জনতা দলের দিকেও। এরই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশেষজ্ঞদের আলোচনায় রাহুল গান্ধীর অনভিজ্ঞতাটাই প্রকট হয়ে উঠছে। ভারতের চলতি রাজনীতির আচার ও সংস্কৃতির যে পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি, গণতন্ত্র বাঁচানোর যে শ্লোগান তুলেছেন তা মজবুত করে তুলতে হলে যে অভিজ্ঞতার প্রয়োয়জন, রাহুল গান্ধীর মধ্যে কী তার অভাব রয়েছে ! কেন না, রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্যের যে পার্থক্য দেখা যাচ্ছে, তাকেই কংগ্রেসের অবস্থানের আনুষ্ঠানিক পরিবর্তন বলা যায় না। কারণ তিনি গাজায় ইজরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করছেন, আবার এও বলছেন, ভারতের উচিত নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করা। তবুও সমালোচকদের মতে, রাহুল গান্ধীর এই ইজরায়েলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখাটাই একটি রাজনৈতিক ও নৈতিক স্ববিরোধিতা। তিনি কি পারবেন নেহেরু এবং নেতানিয়াহুর মাঝখানে এই অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে তুলতে ? যদি পারেন তবেই তিনি তাঁর স্বপ্নের ভবিষ্যতের বাস্তবিক রূপকার হয়ে উঠতে পারেন।

Continue Reading

Previous: তিন মামলায় স্বস্তি বজায় রইল অভিষেকের, রক্ষাকবচ বাড়ল ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত
Next: ঘরেই সহজে বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্বাদের মটন শিক কাবাব! রইল সহজ রেসিপি

সম্পর্কিত গল্প

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
Post-Edit.jpg

ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

Online Desk নভেম্বর 16, 2026

You may have missed

New-Project-57.webp

রাজ্যে গোহত্যা বন্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আসছে নতুন বিল

Online Desk নভেম্বর 23, 2026
1000412927.jpg

নিয়ন্ত্রণের বাইরে ইমরানের রক্তচাপ! প্রাণসংশয়ের আশঙ্কা চিকিৎসকের

Online Desk নভেম্বর 23, 2026
d.jpeg

চার্চিলকে হারিয়ে শীর্ষে মোহনবাগান

Online Desk নভেম্বর 23, 2026
dxf.jpeg

সিরাজকে বাদ দেওয়া কঠিন ছিল টেস্ট ড্র হতে বললেন গিল

Online Desk নভেম্বর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.