
প্রাইমা হোসেন
বাংলাদেশ আজ এক ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে। সারা দেশজুড়ে চলছে বিএনপির দলীয় সন্ত্রাসী ক্যাডারদের নারকীয় তাণ্ডব, মব সন্ত্রাস আর অগ্নিসংযোগের মহোৎসব। গত দুই বছর যাবত এই চিত্রই চলমান রয়েছে। রাষ্ট্রের এমন কোনো প্রতিষ্ঠান নেই, যেখানে জামাত-শিবির-বিএনপির সন্ত্রাসীরা, যুবদল-ছাত্রদল আক্রমণ করেনি।
সাবেক সিনিয়র সচিব, সাবেক সংসদ সদস্য, মোহনগঞ্জ-খালিয়াজুরী-মদনের জনাব সাজ্জাদ হাসানের বাড়িতে বিএনপির সন্ত্রাসীরা আগুন দিয়েছে। পুড়ে ছারখার হয়ে গেছে তার সাজানো সংসার, তার স্মৃতিবিজড়িত বসতভিটা। কিন্তু পরিহাসের বিষয় হলো, পরবর্তীতে উল্টো মামলা হয়েছে সাজ্জাদ হাসানের নামেই। এই হলো বিএনপির তথাকথিত আইনের শাসন!
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোজাম্মেল হক, গাজীপুরের কৃতি সন্তান, তার বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। আবার মামলা হয়েছে তার নামেই। তিনবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন রতনের বাড়িতেও আগুন দিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। পরে আবার মামলা দিয়েছে আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মীর নামে।
ঢাকার সাবেক সফল মেয়র, নগরপিতা সাঈদ খোকনের নামে দেওয়া হয়েছে একের পর এক মিথ্যা মামলা। এমনকি তার আইনজীবীকে কোর্ট প্রাঙ্গণে চারজনকে পিটিয়ে জখম করেছে বিএনপি-শিবিরের সন্ত্রাসীরা। আদালত চত্বর, যা ন্যায়বিচারের পবিত্র স্থান, সেখানেও আজ মানুষ নিরাপদ নয়।
এই হলো দেশের বর্তমান বাস্তবতা। বিএনপি আগে বলেছিল আইনের শাসন প্রতিষ্ঠা করবে। তাহলে এই কি বিএনপির আইনের শাসন ? এই কি বিএনপির ৩১ দফা ? জাতির সাথে এ এক নির্মম প্রতারণা, ভণ্ডামি আর মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।
বর্তমান অবস্থায় বিএনপির দলীয় ক্যাডার, প্রতারক নয়ন এবং ছাত্রদল-যুবদল যৌথভাবে সাধারণ নিরপরাধ মানুষকে বাসা থেকে তুলে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দিচ্ছে। অন্যায়ভাবে গণপিটুনি দেওয়া হচ্ছে। বিএনপির ছাত্রদল-যুবদল যানবাহন থামিয়ে মানুষের মোবাইল চেক করে এবং পরবর্তীতে থানা হেফাজতে পাঠিয়ে দেয়।
আজকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর চলছে অত্যাচার, জুলুম-নির্যাতন। অন্যায়ভাবে সাধারণ নিরপরাধ মানুষকে এবং নাবালক ছেলেদেরকেও গ্রেফতার করা হচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা ও রাষ্ট্রযন্ত্রকে জিম্মি করে ধ্বংস করে দেওয়া হয়েছে। গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, মানুষের বাকস্বাধীনতাকে আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের শ্রমিকদের দাবি, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। সেখানে পুলিশ, বিএনপির ছাত্রদল-যুবদল দিয়ে তাদের উপর টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ১৯৭১ সালের কায়দায় অত্যাচার ও অমানবিক নির্যাতন করা হচ্ছে। তা আজও চলমান রয়েছে।
বিএনপির দলীয় ক্যাডারদের চাঁদাবাজির কারণে বাংলাদেশের সর্বস্তরের ব্যবসায়ী সমাজ আজ আতঙ্কিত, সন্ত্রস্ত। ভয়ে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে যাচ্ছে। কোটি কোটি টাকা চাঁদা দিতে হচ্ছে, তারপরেও ভয়ে মুখ খুলতে পারছে না কেউ। এই হলো দেশের অবস্থা।
সারা বাংলাদেশে আগুন নিয়ে মেতে উঠেছে মহা উৎসব চালিয়ে যাচ্ছে জামাত-বিএনপির দলীয় সন্ত্রাসীরা।
প্রিয় দেশবাসী, আপনারা বিবেচনা করুন, আগে কেমন ছিলেন আর এখন কি পেলেন? মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ আজ নির্যাতিত, নিপীড়িত। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে দমন করার জন্য এক সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে।
সময় এসেছে রুখে দাঁড়াবার। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে হবে।