Skip to content
নভেম্বর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • জাল নথি বানিয়ে কলকাতায় বসবাস, গ্রেপ্তার আফগান নাগরিক

জাল নথি বানিয়ে কলকাতায় বসবাস, গ্রেপ্তার আফগান নাগরিক

Online Desk নভেম্বর 18, 2026
New-Project-2026-11-18T112402.051.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: জাল পরিচয়পত্র তৈরি করে কলকাতায় বসবাসের অভিযোগে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। মঙ্গলবার শিয়ালদহের কাছে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে অভিযান চালিয়ে তাঁকে ধরা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতের আসল নাম মির আহমেদ জার। কলকাতায় তিনি আয়ুব খান নামে পরিচয় দিয়ে জাল নথি তৈরি করে থাকতেন। ২০১৫ সালে প্রথমবার ভারতে আসেন তিনি। এরপর ২০১৭ সালে দ্বিতীয়বার এদেশে আসেন। কখনও থাকতেন মধ্যপ্রদেশের জব্বলপুরে, কখনও কলকাতায়। ধৃতের কাছ থেকে উত্তর শহরতলির ভাটপাড়া পুরসভার শংসাপত্র, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং গাড়ি চালানোর লাইসেন্স উদ্ধার করেছেন গোয়েন্দারা। এসআইআর-এর তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছিল। এরপর ফের নাম তোলার জন্য আবেদনও করেছিলেন তিনি।

জানা গিয়েছে, এর আগে মধ্যপ্রদেশে অভিযান চালিয়ে ওই রাজ্যের গোয়েন্দারা পাঁচজন আফগানকে গ্রেপ্তার করেন। তাঁরা প্রত্যেকেই জাল পরিচয়পত্রে এদেশে থাকছিলেন বলে অভিযোগ। তাঁদের জেরা করেই আয়ুব খানের নাম জানতে পারেন গোয়েন্দারা। সেই সূত্র ধরেই এদিন আমহার্স্ট স্ট্রিট এলাকার এপিসি রোডে হানা দেন তাঁরা। শিয়ালদহের কাছে একটি ডেরা থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। জাল নথি তৈরির চক্রের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Continue Reading

Previous: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
Next: দেশে ফিরেও বীরভূমে নয় টুলু মণ্ডল, আপাতত কলকাতাতেই থাকার সিদ্ধান্ত পাথর ব্যবসায়ীর

সম্পর্কিত গল্প

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026

You may have missed

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.