Skip to content
নভেম্বর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • দেশে ফিরেও বীরভূমে নয় টুলু মণ্ডল, আপাতত কলকাতাতেই থাকার সিদ্ধান্ত পাথর ব্যবসায়ীর

দেশে ফিরেও বীরভূমে নয় টুলু মণ্ডল, আপাতত কলকাতাতেই থাকার সিদ্ধান্ত পাথর ব্যবসায়ীর

Online Desk নভেম্বর 18, 2026
tulu-mondal.jpg

ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দেশে ফিরলেন বীরভূমের পাথর ও বালি ব্যবসায়ী টুলু মণ্ডল। মঙ্গলবার কলকাতায় পৌঁছেছেন তিনি। তবে এখনই বীরভূমে যাওয়ার পরিকল্পনা নেই তাঁর। আপাতত কলকাতাতেই থাকবেন কয়েক হাজার কোটি টাকার ডিসিআর দুর্নীতি মামলায় অভিযুক্ত এই ব্যবসায়ী। তাঁর আইনজীবী সিকান্দার আনসারি জানিয়েছেন, তদন্তকারী অফিসার তলব করলেই ২৪ ঘণ্টার মধ্যে হাজির হবেন টুলু।

টুলুর প্রত্যাবর্তনের বিষয়টি ইতিমধ্যেই সিউড়ি জেলা আদালতকে জানানো হয়েছে। একই সঙ্গে মামলার তদন্তকারী অফিসার তথা বীরভূম জেলা পুলিশের ডিএসপি (আইনশৃঙ্খলা) কুণাল মুখোপাধ্যায়ের কাছেও প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। সিকান্দারের দাবি, দেশে ফেরার আগেই টুলুর বিমানের নম্বর এবং কলকাতায় পৌঁছনোর সময় জানিয়ে ই-মেল করা হয়েছিল। তদন্তকারী অফিসারের সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরেও সেই তথ্য পাঠানো হয়। তবে মঙ্গলবার কোনও জামিনের আবেদন করা হয়নি।

উল্লেখ্য, বীরভূমে সরকারি ডিসিআর ব্যবস্থায় বিপুল পরিমাণ রাজস্ব তছরুপের অভিযোগের তদন্ত চলছে। এই মামলায় টুলু মণ্ডলের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশি তদন্তে কয়েক হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের পাশাপাশি সিন্ডিকেটের মাধ্যমে অপরাধমূলক কার্যকলাপের অভিযোগও সামনে এসেছে। তদন্তকারীদের দাবি, এই চক্রের অন্যতম প্রধান নিয়ন্ত্রক টুলু মণ্ডল। বেশ কিছুদিন ধরেই দেশের বাইরে ছিলেন এই পাথর ব্যবসায়ী। সম্প্রতি সুপ্রিম কোর্টে তাঁর আইনজীবীরা জানান, দেশে ফিরে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত টুলু। তবে ভারতে ফিরলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। সেই কারণেই শীর্ষ আদালতের কাছে আইনি সুরক্ষার আবেদন জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে। একই সঙ্গে ৫ ডিসেম্বর পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়। আদালতের সেই নির্দেশ মেনেই মঙ্গলবার দেশে ফিরেছেন তিনি।

Continue Reading

Previous: জাল নথি বানিয়ে কলকাতায় বসবাস, গ্রেপ্তার আফগান নাগরিক
Next: আত্মসমর্পণে রাজি হননি লতিফ, মসজিদের ভিতরে সংঘর্ষে শেষ লশকর কমান্ডার

সম্পর্কিত গল্প

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026

You may have missed

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.