Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উড়ানের সময় বেসামাল বিমান; পাইলটের দক্ষতায় বরাত জোড়ে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান

উড়ানের সময় বেসামাল বিমান; পাইলটের দক্ষতায় বরাত জোড়ে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান

Online Desk ফেব্রুয়ারি 27, 2026
air-india-plane.png

ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার বিকেলে ইন্দোর থেকে পুণেগামী একটি এয়ার ইন্ডিয়া বিমানে হঠাৎই দুর্গতির মুখে পড়ে। পুণে বিমান বন্দরে অবতরণের সময় বিমানটি বেসামাল হয়ে পড়ে। ফলে বিমানটির ভিতরে আতঙ্কের সৃষ্টি হয়। তারপরই সেটি সামলে আরও ২০ মিনিট উড়িয়ে সফল ভাবে অবতরণ করানো হয় বিমানটিকে।
বিমানবন্দর সূত্রে খবর, অবতরণের সময় বিমানটি জোরে রানওয়েতে আঘাত করে এবং মুহূর্তের জন্য ভারসাম্য নষ্ট হয়ে যায়। পরিস্থিতি বুঝে পাইলটরা ‘গো-অ্যারাউন্ড’ প্রক্রিয়া গ্রহণ করেন। অর্থাৎ, সম্পূর্ণ অবতরণ না করে বিমানটিকে ফের আকাশে তুলে নেওয়া হয়। এরপর প্রায় ২০ মিনিট আকাশে চক্কর কাটার পর দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত নিরাপদেই রানওয়েতে নামতে সক্ষম হয় বিমানটি।
ওই উড়ানে প্রায় ১৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। হঠাৎ এমন ঝাঁকুনিতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই সিট আঁকড়ে ধরে বসে পড়েন, কেউ বা প্রার্থনা করতে শুরু করেন। তবে দ্বিতীয়বার নিরাপদ অবতরণের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলে। যাত্রীদের একাংশ পাইলটদের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতার প্রশংসাও করেন।
এই ঘটনায় কারও আহত হওয়ার খবর মেলেনি। বিমানটি অবতরণের পর নিয়মমাফিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হল, তা খতিয়ে দেখা হচ্ছে। আবহাওয়া, রানওয়ের অবস্থা বা প্রযুক্তিগত কোনও ত্রুটি সম্ভাব্য সব দিকই খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। ঘটনার জেরে কিছু সময়ের জন্য বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবায় সামান্য প্রভাব পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

Post Views: 161

Continue Reading

Previous: ভর দুপুরে কেঁপে উঠল কলকাতা, টানা কম্পনে আতঙ্ক শহরজুড়ে
Next: উজ্জয়নী আশ্রমে ১৪ মাসে ১৭ বিশেষ ভাবে সক্ষম শিশুর মৃত্যু, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ আদালতের

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.