Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উজ্জয়নী আশ্রমে ১৪ মাসে ১৭ বিশেষ ভাবে সক্ষম শিশুর মৃত্যু, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ আদালতের

উজ্জয়নী আশ্রমে ১৪ মাসে ১৭ বিশেষ ভাবে সক্ষম শিশুর মৃত্যু, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ আদালতের

Online Desk ফেব্রুয়ারি 27, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: উজ্জয়নীর অঙ্কিত সেবাধাম আশ্রমে ১৪ মাসে ১৭ বিশেষ ভাবে সক্ষম শিশুর মর্মান্তিক মৃত্যু ঘিরে আগেই শোরগোল তৈরি হয়েছিল। সেই ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত হয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট ইন্দোরের প্রশাসনকে নোটিশ পাঠাল। আদালতের ইন্দোর বেঞ্চ নোটিশ পাঠিয়ে বলেছে, দুই সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।

মুখ্য সচিব, প্রধান সচিব, মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের কমিশনার, উজ্জয়নীর জেলাশাসক, পুলিশ সুপার, জেলা মহিলা ও শিশু উন্নয়ন আধিকারিক এবং সেবাধাম আশ্রমের পরিচালককে আদালত নোটিশ পাঠিয়েছে। রিপোর্ট অনুসারে, প্রাথমিক ভাবে শিশু মৃত্যুর ঘটনা শুরু হয়েছিল যুগ পুরুষ আশ্রমে। যে শিশুরা মারা গিয়েছিল তারা রক্তাল্পতা এবং অপুষ্টিতে ভুগছিল। ২০২৪ সালের জুন থেকে জুলাইয়ের মধ্যে ১০ জন শিশু মারা গিয়েছিল। ৬০ জনেরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল ওই সময়ে। ইন্দোর আশ্রমের কর্তারা প্রায়ই মৃত্যুর কারণ হিসেবে ‘শ্বাসকষ্ট’কে দায়ী করেছিল। এই ঘটনার পর তৎকালীন ইন্দোরের জেলাশাসক আশীষ সিং ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ওই আশ্রমের স্বীকৃতি বাতিল করে দেন। ৮৬ জন বিশেষ ভাবে সক্ষম শিশুকে উজ্জয়নীর সেবাধাম আশ্রমে স্থানান্তরের নির্দেশ দেন তিনি।

স্থানান্তরের পরেও মৃত্যু অব্যাহত ছিল। গত ১৪ মাসে ১০ থেকে ১৮ বছর বয়সী এই নাবালকদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর পর বিষয়টি তদন্তের আওতায় এসেছে। ভৈরবগড় থানায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পূলীস। বারবার মৃত্যুর খবর শামোণে আশায় হস্তক্ষেপ করে হাইকোর্ট। এই বিষয়টিকে জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Post Views: 195

Continue Reading

Previous: উড়ানের সময় বেসামাল বিমান; পাইলটের দক্ষতায় বরাত জোড়ে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান
Next: বেকসুর খালাস কেজরিওয়াল ও সিসোদিয়া, ইডি সিবিআই তদন্ত নিয়ে উঠছে প্রশ্ন

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.