Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বেকসুর খালাস কেজরিওয়াল ও সিসোদিয়া, ইডি সিবিআই তদন্ত নিয়ে উঠছে প্রশ্ন

বেকসুর খালাস কেজরিওয়াল ও সিসোদিয়া, ইডি সিবিআই তদন্ত নিয়ে উঠছে প্রশ্ন

Online Desk ফেব্রুয়ারি 27, 2026
KEJRIWAL.jpg

ওঙ্কার ডেস্কঃ আবগারি নীতি মামলায় বড় স্বস্তি পেলেন আম আদমি পার্টির দুই শীর্ষ নেতা কেজরিওয়াল ও সিসোদিয়া। শুক্রবার দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দুজনকেই বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের শেষে কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়া বেকসুর খালাস পেতেই ইডি–সিবিআই তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে।
আদালত জানিয়েছে, দিল্লির আবগারি নীতির ক্ষেত্রে কোনও অপরাধমূলক উদ্দেশ্যের প্রমাণ মেলেনি। বিচারকের স্পষ্ট মন্তব্য, দুর্নীতির অভিযোগ আনার মতো উপযুক্ত তথ্যপ্রমাণ তদন্তকারী সংস্থাগুলি আদালতে উপস্থাপন করতে পারেনি।
ইডি সিবিআইয়ের মামলায় কেজরিওয়ালকে দুর্নীতিপরায়ণ বলে দাগিয়ে দেয় পদ্মশিবির। মামলা চলে দীর্ঘদিন। প্রায় ৫ মাস জেলবন্দী ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কেজরিওয়ালের বিরুদ্ধে এই মামলায় সুর চড়িয়েছিল বিজেপি। অমিত শাহ বার বার প্রচার করেছিলেন কেজরিওয়াল দুর্নীতিপরায়ণ।
অথচ শুক্রবার আদালত পরিষ্কার জানাল, দুর্নীতির অভিযোগের পক্ষে কোনও প্রমাণই দিতে পারেনি ইডি বা সিবিআই। সব মিলিয়ে রায় দানের পর স্বস্তিতে কেজরিওয়াল, সিসোদিয়া। এই রায়কে আম আদমি পার্টির জন্য বড় রাজনৈতিক স্বস্তি বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Post Views: 179

Continue Reading

Previous: উজ্জয়নী আশ্রমে ১৪ মাসে ১৭ বিশেষ ভাবে সক্ষম শিশুর মৃত্যু, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ আদালতের
Next: ফের দেউলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.