Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সময় ভারতের স্বদেশী প্রযুক্তির ভূমিকার কথা দোভালের গলায়

‘অপারেশন সিঁদুর’ অভিযানের সময় ভারতের স্বদেশী প্রযুক্তির ভূমিকার কথা দোভালের গলায়

Online Desk জুলাই 11, 2025
doval-d.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের জবাবে ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতের সেনা বাহিনী। যে অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস হয়েছিল। ভারতের সেই সন্ত্রাসবিরোধী অভিযানে কী ভাবে দেশীয় প্রযুক্তি ভূমিকা পালন করেছিল তা তুলে ধরলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শুক্রবার আইআইটি মাদ্রাজের ৬২তম সমাবর্তনে ভাষণ দেওয়ার সময় তিনি স্বদেশি প্রযুক্তির গুরুত্বের উপর জোর দেন।

পাকিস্তান যাতে বিমান উৎক্ষেপণ এবং অন্যান্য অভিযান পরিচালনা না করতে পারে, সেই লক্ষ্যে পাক বিমান ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় বিমান বাহিনী প্রায় ১৫টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। অপারেশন সিঁদুর সম্পর্কে বলতে গিয়ে, অজিত দোভাল তুলে ধরেন, কীভাবে ভারতের স্বদেশীয় প্রতিরক্ষা ক্ষমতা দুই দেশের মধ্যে সংঘাতের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। স্বদেশীয় প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তার উপর তিনি আরও জোর দেন।

অজিত দোভাল বলেন, ‘আমাদের স্বদেশীয় প্রযুক্তির উন্নতি করতে হবে। এখানে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে ব্যবহৃত স্বদেশী উপকরণ নিয়ে আমরা সত্যিই গর্বিত। আমরা গর্বিত যে সেখানে কিছু সেরা সিস্টেম ছিল, তা ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র হোক, ইন্টিগ্রেটেড এয়ার কন্ট্রোল অ্যান্ড কমান্ড সিস্টেম হোক বা আমাদের রাডার হোক। আমরা পাকিস্তানের ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে আঘাতের সিদ্ধান্ত নিয়েছিলাম, তা সীমান্তবর্তী এলাকায় ছিল না। আমরা অন্য কোথাও আঘাত হানিনি। এটি এমন পর্যায়ে ছিল যেখানে আমরা জানতাম কে কোথায় ছিল। পুরো অভিযানে ২৩ মিনিট সময় লেগেছিল।’

Post Views: 86

Continue Reading

Previous: লাগাতার বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি একাধিক জেলায়
Next: বালুচিস্তানে জোড়া সন্ত্রাস; ১৭ জেলায় একযোগে হামলার পর পাক পাঞ্জাবের ৯ বাসযাত্রীকে খুন বিদ্রোহীদের

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.