Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • বালুচিস্তানে জোড়া সন্ত্রাস; ১৭ জেলায় একযোগে হামলার পর পাক পাঞ্জাবের ৯ বাসযাত্রীকে খুন বিদ্রোহীদের

বালুচিস্তানে জোড়া সন্ত্রাস; ১৭ জেলায় একযোগে হামলার পর পাক পাঞ্জাবের ৯ বাসযাত্রীকে খুন বিদ্রোহীদের

Online Desk জুলাই 11, 2025
Balo.jpg

ওঙ্কার ডেস্ক : পাকিস্তানের বালুচিস্তানে ফের সশস্ত্র বালুচ বিদ্রোহীদের দাপট। কয়েকদিন আগেই ‘অপারেশন বাম’ বা সূর্যোদয় অভিযান চালিয়ে প্রদেশের ১৭টি জেলায় একযোগে সেনা ও সরকারি স্থাপনায় হামলা চালিয়েছিল বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও তাদের সহযোগী সংগঠনগুলি। তার রেশ কাটতে না কাটতেই শুক্রবার পাক পাঞ্জাবের ৯ বাসযাত্রীকে বেছে বেছে গুলি করে হত্যা করল বিদ্রোহীরা।

আন্তর্জাতিক সংবাদ সূত্রে খবর, বালুচিস্তানের জোহব এলাকায় একটি জাতীয় সড়কের উপর যাত্রীবাহী বাসটি আটকায় বিদ্রোহীরা। বাসটি কোয়েট্টা থেকে লাহোর যাচ্ছিল। যাত্রীদের বাস থেকে নামিয়ে পরিচয়পত্র দেখে পাক পাঞ্জাব প্রদেশের ৯ যাত্রীকে আলাদা করে হত্যা করা হয়। নিহতরা পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা ছিলেন। এখনও পর্যন্ত কোনও বালুচ গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পাকিস্তানের শীর্ষ সামরিক ও প্রশাসনিক পদে পাক পাঞ্জাবের প্রভাব থাকার কারণে বালুচ বিদ্রোহীদের আক্রোশ মূলত পাঞ্জাবি জনগোষ্ঠীর উপরই পড়ছে।

বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মির সরফরাজ বুগতি এই ঘটনার তীব্র নিন্দা করে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর বক্তব্য, “ওরা বেছে বেছে পাকিস্তানি পরিচয়ের মানুষদের টেনে নামিয়ে খুন করেছে। জঙ্গিরা ফের কাপুরুষোচিত হামলার দৃষ্টান্ত দেখাল।” একইসঙ্গে বুগতি বলেন, “এটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। জঙ্গিদের কঠিনভাবে দমন করা হবে।”
এর আগে মঙ্গলবার রাতে বিএলএফ এবং সহযোগী বিদ্রোহী গোষ্ঠীগুলি প্রদেশের সরকারি ভবন, সেনা ঘাঁটি ও মিলিটারি চেকপয়েন্টে বড় হামলা চালায়। বহু প্রশাসনিক ভবন গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করে দেওয়ার দাবি করেছে তারা। এক বিবৃতিতে বিএলএফ মুখপাত্র মেজর গোয়াহরাম বালুচ বলেছেন, “বালুচ জাতীয় মুক্তি আন্দোলন যুদ্ধের এক নতুন অধ্যায় শুরু করেছে। স্বাধীনতা না পাওয়া পর্যন্ত এই অভিযান চলবে।” বিদ্রোহীরা দাবি করেছে, মাকরান উপকূল থেকে কোহ-ই-সুলেমান পাহাড়ি অঞ্চল পর্যন্ত একযোগে হামলা চালানো হয়েছে। সরকারিভাবে ক্ষয়ক্ষতি নিয়ে পাকিস্তান এখনও মুখ খোলেনি। তবে একের পর এক বিস্ফোরক হামলা ও সম্প্রতি বাসযাত্রী হত্যাকাণ্ডে ফের স্পষ্ট হয়ে গেল, বালুচিস্তানের বিক্ষোভ আর সীমাবদ্ধ নেই তা বড় ধরনের সশস্ত্র প্রতিরোধে রূপ নিচ্ছে।

আন্তর্জাতিক মহলও এই ঘটনার উপর কড়া নজর রাখছে। বিদ্রোহীদের দাবি, প্রতিকূল পরিস্থিতিতেও পাকিস্তান সরকারের বিরুদ্ধে তাদের লড়াই এক নতুন মোড় নিয়েছে।

Continue Reading

Previous: ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সময় ভারতের স্বদেশী প্রযুক্তির ভূমিকার কথা দোভালের গলায়
Next: প্রয়াত গায়িকা আশা ভোঁসলে! সমাজমাধ্যমের গুজবে এবার জবাব দিলেন আনন্দ ভোঁসলে

সম্পর্কিত গল্প

france.jpg

ফ্রান্সে বিক্ষোভ-অশান্তি, ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-28.webp

অভিবাসী ইস্যুতে ফ্রান্সকে নিশানা ট্রাম্পের, ‘হাস্যকর মন্তব্য’, পাল্টা জবাব ম্যাক্রোঁর

Online Desk অক্টোবর 22, 2026
fabiana-cabello_625x300_21_October_26.webp

নিউ ইয়র্কে মায়ের হাতে খুন ৫ বছরের মেয়ে, ‘আমি সব হারালাম’ বলছেন ভারতীয় বংশোদ্ভূত বাবা

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-29.webp

মালদায় বিজেপি কর্মীকে এলোপাথাড়ি কোপ, মৃত্যু নিশ্চিত করতে পর পর গুলি! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

Online Desk অক্টোবর 22, 2026
accident.jpg

অন্ধ্রপ্রদেশে তীর্থযাত্রীদের পিষে দিল স্করপিও, মৃত ৪, গুরুতর জখম ২

Online Desk অক্টোবর 22, 2026
WhatsApp-Image-2026-09-04-at-17.56.42.jpeg

২২ অক্টোবর কেমন যাবে ১২টি রাশির ভাগ্য? জেনে নিন আজকের রাশিফল

Online Desk অক্টোবর 22, 2026
france.jpg

ফ্রান্সে বিক্ষোভ-অশান্তি, ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.