Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রয়াত গায়িকা আশা ভোঁসলে! সমাজমাধ্যমের গুজবে এবার জবাব দিলেন আনন্দ ভোঁসলে

প্রয়াত গায়িকা আশা ভোঁসলে! সমাজমাধ্যমের গুজবে এবার জবাব দিলেন আনন্দ ভোঁসলে

Online Desk জুলাই 11, 2025
jhgj.png

ওঙ্কার ডেস্ক: সোশ্যাল মিডিয়া যেমন মানুসের নানা উপকারে কাজে লাগে, তেমনি এই সোশ্যাল মিডিয়ায় গুজবের ছড়াছড়িও দেখা যায় সমানভাবে। এ বার গুজবের শিকার হয়েছেন বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে। এ দিন সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্টে তাঁর মালা পরানো ছবি শেয়ার করে দাবি করা হয়, ২০২৫ সালের ১ জুলাই প্রয়াত হয়েছেন এই বিখ্যাত গায়িকা। মুহূর্তে ভাইরাল হয় এই পোস্ট। তবে এবার গুজব রুখতে মুখ খুললেন স্বয়ং তাঁর ছেলে আনন্দ ভোঁসলে। তিনি সাফ জানিয়ে দেন, “এ সব মিথ্যে। মা একেবারে সুস্থ আছেন।”
ঘটনার সূত্রপাত শাবানা শেখ নামক এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ব্যক্তির পোস্টকে কেন্দ্র করে শুরু হয়। তিনিই প্রথম ছড়ান আশার মৃত্যুর মিথ্যে খবর। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেওয়া হয় সেই পেজ থেকে। এই মুহূর্তে আশার বয়স ৯১ বছর। মানসিক ও শারীরিক ভাবে তিনি সুস্থ আছেন। দিন কয়েক আগেই মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির ছিলেন আশা ভোঁসলে। রেখার বিখ্যাত ছবি ‘উমরাও জান’-এর এক বিশেষ প্রদর্শনীতে গিয়ে মঞ্চে গানও গেয়েছিলেন তিনি। গেয়ে উঠেছিলেন তাঁরই গাওয়া সেই চিরস্মরণীয় গান ‘দিল চিজ কেয়া হ্যায়’। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনসঙ্গী সুরকার আরডি বর্মনকে নিয়েও কথা বলেন আশা। বলেন, “ওর সুরে সব সময় নতুন কিছু থাকত। বলত, গলা বদলে দাও, নতুনভাবে গাও। ওর থেকে অনেক কিছু শিখেছি।”
আট দশকের বেশি সময় ধরে গানের জগতে রাজত্ব করছেন আশা ভোঁসলে। ঝুলিতে তাঁর অসংখ্য পুরস্কার ও সম্মান। ২০০৮ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। এছাড়াও তিনি পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কারও। ৯০ পার করেও কাজ করছেন চুটিয়ে। ভাল আছেন তিনি, আছেন ভালবাসায়।

Post Views: 218

Continue Reading

Previous: বালুচিস্তানে জোড়া সন্ত্রাস; ১৭ জেলায় একযোগে হামলার পর পাক পাঞ্জাবের ৯ বাসযাত্রীকে খুন বিদ্রোহীদের
Next: ৭৫ বছর বয়সেই কি অবসরের বার্তা? ভাগবতের মন্তব্য ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি, কটাক্ষ বিরোধীদের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.