Skip to content
নভেম্বর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • স্থলভাগে তাণ্ডব চালিয়ে গভীর নিম্নচাপে পরিণত অ্য়াকভান, ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা

স্থলভাগে তাণ্ডব চালিয়ে গভীর নিম্নচাপে পরিণত অ্য়াকভান, ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-2.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: স্থলভাগে ঘন্টাখানেক তাণ্ডব চালিয়ে অবশেষে শক্তি হারাল ঘূর্ণিঝড় অ্য়াকভান। শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে দক্ষিণ উপকূলীয় ওড়িশার উপর গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া অফিস সূত্রে এই তথ্যই মিলেছে।

হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে গোপালপুরের কাছাকাছি অবস্থানরত ঘূর্ণিঝড় অ্য়াকভান গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ২৪ কিমি বেগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। এরপর এটি দুর্বল হয়ে দক্ষিণ উপকূলীয় ওড়িশার উপর গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে বৃষ্টি জারি থাকবে অন্ধ্র ও ওড়িশা উপকূলীয় জেলা গুলোয়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে ওড়িশার উপর দিয়ে অগ্রসর হতে থাকবে। আগামী ৬ ঘণ্টার মধ্যে এটি আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। তার পরের ৬ ঘণ্টায় এটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। অর্থাৎ, ধীরে ধীরে আরও শক্তি হারাবে অ্য়াকভান। তবে শক্তি হারালেও এখনই আবহাওয়ার কোনও বিশেষ পরিবর্তন হবে না।

কারণ ঘূর্ণিঝড় দুর্বল হলেও ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওড়িশার উপকূলীয় জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে আগাম পূর্বাভাস জারি করা হয়েছে। কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

একইভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া, হুগলি, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Continue Reading

Previous: শিকাগোয় পাক পড়ুয়ার প্রশ্নের মুখে রাহুল, সাফ জানালেন – সন্ত্রাসে মদত দিলে আলোচনা অসম্ভব
Next: চিকিৎসকদের নিরাপত্তায় পুরনো আইনকেই হাতিয়ার রাজ্যের, তবে নির্দেশিকায় নাম নেই মেডিক্যাল কলেজের!

সম্পর্কিত গল্প

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026

You may have missed

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.