Skip to content
নভেম্বর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • চিকিৎসকদের নিরাপত্তায় পুরনো আইনকেই হাতিয়ার রাজ্যের, তবে নির্দেশিকায় নাম নেই মেডিক্যাল কলেজের!

চিকিৎসকদের নিরাপত্তায় পুরনো আইনকেই হাতিয়ার রাজ্যের, তবে নির্দেশিকায় নাম নেই মেডিক্যাল কলেজের!

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-4.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: বুধবার কলকাতা মেডিক্যাল কলেজে যা ঘটেছে, তা নিয়ে সরকারের তরফে সরাসরি কোনও কড়া প্রতিক্রিয়া আসেনি। কিন্তু শুক্রবার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে তৎপর হল স্বাস্থ্য দফতর। হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে সব জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে।

সেই নির্দেশিকায় বলা হয়েছে, দিন দিন স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনা বাড়ছে। এই পরিস্থিতিতে ২০০৯ সালের সুরক্ষা আইনটি আরও কঠোরভাবে কার্যকর করতে হবে। অথচ মজার বিষয় হল, গোটা নির্দেশিকায় একবারও কলকাতা মেডিক্যাল কলেজের ঘটনার কথা লেখা নেই। কিন্তু যে পরিস্থিতির কথা ব্যাখ্যা করা হয়েছে, তার সঙ্গে বুধবারের ঘটনার মিল স্পষ্ট।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ঘেরাওয়ের সময় দুই শিক্ষক-চিকিৎসক আক্রান্ত হওয়ায় সরকার ‘দুঃখিত’ বলে জানিয়েছিলেন। কিন্তু হামলার নিন্দায় তিনি বিশেষ কিছু বলেননি বলে অভিযোগ। এ নিয়ে শুক্রবার ক্ষোভ প্রকাশ করেন মেডিক্যাল কলেজের চিকিৎসক ও পড়ুয়ারা।

নির্দেশিকা গেল জেলা প্রশাসনের কাছে

স্বাস্থ্য দফতর থেকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের কাছে। নির্দেশিকা প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছে চিকিৎসক সংগঠনগুলি।

আরজি কর আন্দোলনের পরিচিত মুখ অনিকেত মাহাতো বলেন, কাগজে নির্দেশিকা না দিয়ে ছবিতে স্পষ্ট দেখা যাওয়া হামলাকারীদের গ্রেফতার করাই বেশি জরুরি। তাঁর কথায়, শুধু নির্দেশিকা দিয়ে অভয়া কাণ্ড ঠেকানো যায়নি, ভবিষ্যতে হামলাও কমবে না। সরকার সত্যিই আন্তরিক হলে মেডিক্যাল কলেজে ইট-বাঁশ হাতে যাদের দেখা গিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিক।

অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় অবশ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে তাঁর বক্তব্য, কলকাতা মেডিক্যাল কলেজের পাশাপাশি গত ছয় মাসে রাজ্যের যেসব হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন, সেখানেও এই আইনের প্রয়োগ দেখতে চান তিনি। না হলে বোঝা যাবে, নির্দেশিকা আছে কিন্তু সদিচ্ছা নেই।

Continue Reading

Previous: স্থলভাগে তাণ্ডব চালিয়ে গভীর নিম্নচাপে পরিণত অ্য়াকভান, ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা
Next: এবার ফ্লাইদুবাই কাণ্ডে নড়েচড়ে বসল দিল্লি, অভিযুক্ত কো-পাইলটের বিরুদ্ধে তদন্ত করতে চায় এনআইএ!

সম্পর্কিত গল্প

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026

You may have missed

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.