Skip to content
নভেম্বর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • এবার ফ্লাইদুবাই কাণ্ডে নড়েচড়ে বসল দিল্লি, অভিযুক্ত কো-পাইলটের বিরুদ্ধে তদন্ত করতে চায় এনআইএ!

এবার ফ্লাইদুবাই কাণ্ডে নড়েচড়ে বসল দিল্লি, অভিযুক্ত কো-পাইলটের বিরুদ্ধে তদন্ত করতে চায় এনআইএ!

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-5.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে যা ঘটেছিল, তা শুনলে এখনও শিউরে উঠছেন তদন্তকারীরা। ককপিটের ভিতরে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন তাঁরই সহকর্মী, ওমানি কো-পাইলট হামাম-আল হাম্মামি।তদন্তকারীদের অনুমান, পাইলটকে কাবু করে বিমানটিকে কোথাও আছড়ে ফেলার ছক ছিল হাম্মামির। মাঝ-আকাশে দু’জনের মধ্যে তুমুল ধস্তাধস্তি হয়। রক্তাক্ত অবস্থাতেও কোনওমতে ককপিটের দরজা খুলে দেন স্মিত। তারপর যাত্রী আর বিমানকর্মীরাই তাঁকে বাঁচান।

এই ঘটনার পর অক্টোবরেই হাইজ্যাকিং-সহ একাধিক ধারায় এফআইআর করে ভারতের তদন্তকরী সংস্থা এনআইএ। কিন্তু তদন্তের মূল রাশ এখনও আমিরশাহির হাতে। এবার সেই তদন্তে ঢুকতে চাইছে দিল্লি। তবে আচমকা কেন এই বিষয়ে নতুন করে তদন্ত করতে চাইছে ভারতীয় সংস্থা? এর জবাবে এনআইএ-র ডিরেক্টর জেনারেল রাকেশ অগ্রবাল শুক্রবার জানিয়েছেন, পারস্পরিক আইনি সহায়তা চুক্তি অর্থাৎ এমএলএটি-র আওতায় আমিরশাহিকে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে কিছু জরুরি নথি চাওয়া হয়েছে। কয়েকজনকে জেরা করার অনুমতিও চেয়েছে ভারত। এখন উত্তরের অপেক্ষা। আসলে এনআইএ-র নজর একটাই প্রশ্নে — এই হামলার পিছনে কোনও ভারতীয় যোগ আছে কি না?

তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত কো-পাইলট পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়া আর ব্রিটেনে। সেখানে কার সঙ্গে মিশতেন তিনি? বন্ধুদের মধ্যে কোনও ভারতীয় ছিলেন? ভারতের কারও সঙ্গে যোগাযোগ ছিল? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে এনআইএ। রাকেশের কথায়, ওই যোগসূত্র মিললে বোঝা যাবে ভবিষ্যতে ভারতের জন্য কোনও বিপদ লুকিয়ে আছে কি না। আপাতত এর বেশি কিছু বলতে চাননি তিনি।

Continue Reading

Previous: চিকিৎসকদের নিরাপত্তায় পুরনো আইনকেই হাতিয়ার রাজ্যের, তবে নির্দেশিকায় নাম নেই মেডিক্যাল কলেজের!
Next: গৃহলক্ষ্মীর টাকার জন্য ঠাকুমাকে খুন! বস্তায় ভরে পাথর বেঁধে ফেলে দিল ড্যামের জলে, ধৃত নাতি

সম্পর্কিত গল্প

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026

You may have missed

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.