Skip to content
নভেম্বর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • বিসলেরির বোতলেও আতঙ্ক, এ বার জীবাণু মিলল জলপাইগুড়ির কারখানার জলে

বিসলেরির বোতলেও আতঙ্ক, এ বার জীবাণু মিলল জলপাইগুড়ির কারখানার জলে

Online Desk নভেম্বর 28, 2026
1000486550.webp

ওঙ্কার ডেস্ক: জল কিনে খাওয়ার উপর ভরসা রাখেন লক্ষ লক্ষ মানুষ। সেই ভরসাতেই বড় ধাক্কা। পশ্চিমবঙ্গের একটি কারখানায় তৈরি বিসলেরির বোতলবন্দি জলে ক্ষতিকর জীবাণু পাওয়া গিয়েছে বলে জানাল দেশের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা।

খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জলপাইগুড়ির তেলিপাড়া এলাকায় অবস্থিত বিসলেরির ওই উৎপাদন কেন্দ্র থেকে নমুনা তুলে পরীক্ষা করা হয়েছিল। প্রথম দফার পর দ্বিতীয় দফার পরীক্ষাতেও একই ফল এসেছে। দু’বারই নমুনায় কলিফর্ম গোত্রের জীবাণুর উপস্থিতি ধরা পড়েছে। বিশেষজ্ঞদের মতে, পাইপলাইনে ফুটো থাকলে বা নিকাশি ব্যবস্থায় গোলমাল হলে সাধারণত এই ধরনের জীবাণু পানীয় জলে মিশে যেতে পারে।

যে ব্যাচটি নিয়ে প্রশ্ন উঠেছে, সেটি গত ১২ অগস্ট উৎপাদিত হয়েছিল। ব্যাচ নম্বর পিবি ২০১। জীবাণু মেলার পর ওই ব্যাচের সমস্ত বোতল বাজারে বিক্রি করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ছাড়পত্রও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

এর কয়েক দিন আগেই গোয়ার আর একটি বিসলেরি কারখানার জল নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে প্রাথমিক পরীক্ষায় ব্রোমেটের পরিমাণ অনুমোদিত মাত্রার বেশি পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। পরে দ্বিতীয় দফার পরীক্ষায় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন নামে এক ধরনের রাসায়নিকের উপস্থিতি মেলে। বিশ্বের একাধিক স্বাস্থ্য সংস্থা ব্রোমেটকে ক্যানসার সৃষ্টিকারী হতে পারে এমন উপাদান হিসেবে চিহ্নিত করেছে। সেই কারণে ওই নমুনাটিকে ‘নিরাপদ নয়’ বলে ঘোষণা করা হয়েছিল।

যদিও বিসলেরি অভিযোগ পুরোপুরি মানেনি। তাদের বক্তব্য, গোয়ার ক্ষেত্রে শুধুমাত্র একটি নির্দিষ্ট দিনে তৈরি একটি ব্যাচের উপরেই নিষেধাজ্ঞা প্রযোজ্য। পরবর্তী পরীক্ষায় নাকি সেই নমুনায় ব্রোমেটের মাত্রা সীমার মধ্যেই ছিল। একই ব্যাচের একাধিক নমুনার মধ্যে একটিতে সমস্যা মিললেও আর একটি নমুনা সব পরীক্ষায় পাশ করেছে বলেও দাবি তাদের। পরীক্ষার ফলে অসঙ্গতি রয়েছে বলে তারা পুনরায় পরীক্ষার আবেদন জানিয়েছে।

বিসলেরির আরও যুক্তি, বছরে তাদের কয়েক হাজার ব্যাচ তৈরি হয়। একটি ব্যাচের ফল দিয়ে সব কারখানার সব পণ্যের মান বিচার করা ঠিক নয়।

তবে পরপর দু’টি রাজ্যের দু’টি বিসলেরি কারখানার জল নিয়ে প্রশ্ন ওঠায় সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ বেড়েছে। রোজ রাস্তায়, ট্রেনে, বাসে যাঁরা বিসলেরির বোতলের জল কিনে খান, তাঁরা এখন ভাবছেন, দাম দিয়ে কেনা জল আদৌ কতটা নিরাপদ?

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসলেরির তরফে জলপাইগুড়ির ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Continue Reading

Previous: ভালো বোলিং করেও চাপ থাকছে ভারতের
Next: ফের উত্তপ্ত এসআরএফটিআই, সকালে ক্যাম্পাসে পুলিশি অভিযান ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের

সম্পর্কিত গল্প

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026

You may have missed

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026
accident.jpg

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ জনের, জখম ৫

Online Desk নভেম্বর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.