Skip to content
নভেম্বর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ফের উত্তপ্ত এসআরএফটিআই, সকালে ক্যাম্পাসে পুলিশি অভিযান ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের

ফের উত্তপ্ত এসআরএফটিআই, সকালে ক্যাম্পাসে পুলিশি অভিযান ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের

Online Desk নভেম্বর 28, 2026
srfti.jpg

ওঙ্কার ডেস্ক: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এ ফের উত্তেজনা। শনিবার সকালে বিপুল সংখ্যক পুলিশকর্মীর অভিযানে ক্যাম্পাসের আন্দোলনস্থল সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পড়ুয়াদের অভিযোগ, ৩০০-রও বেশি পুলিশকর্মী ক্যাম্পাসে ঢুকে তাঁদের ধর্নামঞ্চ ভেঙে দেন। পাশাপাশি আন্দোলনে ব্যবহৃত আসবাবপত্র ও অন্যান্য সামগ্রীও সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশের বিরুদ্ধে মারধর, বলপ্রয়োগ এবং ছাত্রীদের হেনস্থার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।

পড়ুয়াদের দাবি, শনিবার সকাল ৬টা নাগাদ বিপুল পুলিশবাহিনী ইনস্টিটিউটের ভিতরে প্রবেশ করে। বাহিনীর একাধিক সদস্যের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল বলেও অভিযোগ। এরপর পুলিশি তত্ত্বাবধানে ধর্নামঞ্চে থাকা আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র সরানোর কাজ শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, সরিয়ে নেওয়া সামগ্রীগুলি ইনস্টিটিউটের নিজস্ব সম্পত্তি। সেগুলি দু’টি ছোট পিক-আপ ভ্যানে বোঝাই করে ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ পড়ুয়াদের। তাঁদের দাবি, পুলিশকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। কয়েক জন পড়ুয়াকে টেনেহিঁচড়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি ছাত্রীদের সঙ্গেও দুর্ব্যবহার ও টানাহেঁচড়ার অভিযোগ উঠেছে।

ঘটনার ছবি ও ভিডিয়ো মোবাইল ফোনে ধারণ করছিলেন কয়েক জন পড়ুয়া। তাঁদের অভিযোগ, সেই সময় ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন পুলিশকর্মীরা। এক আন্দোলনকারীর বক্তব্য, কোনও রকম প্ররোচনা ছাড়াই পড়ুয়াদের উপর এই পদক্ষেপ করা হয়েছে। পড়ুয়াদের আরও দাবি, সকাল সাড়ে ৭টা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন ছিল। হস্টেল থেকে মূল গেটের দিকে যাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে। বাইরে বেরোতে গেলেও সমস্যার মুখে পড়ছেন তাঁরা। ক্যাম্পাসের বিভিন্ন অংশে পুলিশ ছড়িয়ে থাকায় একে অপরের সঙ্গে যোগাযোগ রাখাও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

অন্যদিকে, গোটা ঘটনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। একটি বিবৃতিতে তাদের দাবি, এক মাসেরও বেশি সময় ধরে পড়ুয়াদের একাংশ ক্যাম্পাসের ভিতরে বেআইনিভাবে অবস্থান করছিলেন। আদালতের হস্তক্ষেপ এবং কলকাতা পুলিশের সহযোগিতায় সেই অবৈধ কাঠামো সরিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের বিবৃতিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক অভিযোগও আনা হয়েছে। তাদের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলা হলেও ক্যাম্পাসে আগুন জ্বালানো, উচ্চস্বরে গান বাজানো এবং দিনভর ও গভীর রাত পর্যন্ত পার্টি চলছিল। পাশাপাশি, বহিরাগতদের বেআইনিভাবে ক্যাম্পাসে প্রবেশ করিয়ে কর্মী ও শিক্ষকদের ভয় দেখানোর অভিযোগও তুলেছে কর্তৃপক্ষ। মাদক ও মদ্যপানের মতো কার্যকলাপেও কয়েক জন পড়ুয়া যুক্ত ছিলেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

Continue Reading

Previous: বিসলেরির বোতলেও আতঙ্ক, এ বার জীবাণু মিলল জলপাইগুড়ির কারখানার জলে
Next: আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের বিনিময়ে মোদী মন্ত্রিসভায় সুপ্রিয়া সুলে?

সম্পর্কিত গল্প

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026

You may have missed

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026
accident.jpg

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ জনের, জখম ৫

Online Desk নভেম্বর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.