সুমিত কার্জি, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্পের সুফল পেতে শুরু করেছেন আলিপুরদুয়ারের মানুষ,পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠছে সুন্দর সুন্দর বাড়ি। বক্সা জয়ন্তী গ্রামের কয়েকটি পরিবার বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেনা বলে জানা গেছে।
কিস্তির টাকা পাওয়ার পর পাহাড়ের কোলে সুন্দর সুন্দর বাড়ি তৈরি করার কাজ শেষ করেছেন প্রায় সকলেই। জয়ন্তী গ্রামের ৬৮ টি পরিবার বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন।
এবার পাহাড়ের কোলে বর্ষায় ভিজে ভিজে রাত জাগার দিন শেষ হয়েছে অসহায় পরিবারগুলোর। বাংলার বাড়ি প্রকল্পে মাথার উপর শক্ত টিনের চালের পাকা বাড়ি পেয়েছেন তারা। মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্পের জন্য পাকা বাড়ি পেয়ে জয়ন্তির নাগরিকরা খুবই খুশি।
বক্সা টাইগার রিজার্ভার ভিতরে হবার কারণে পর্যটন ছাড়া বিকল্প রোজগারের কোন ব্যবস্থা নেই। সেই কারণেই এতদিন ধরে পাকা বাড়ি অনেকের কাছেই অলীক স্বপ্ন ছিল ,কিন্তু তৈরি করার সামর্থ্য ছিল না। তবে ইতিমধ্যে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প তাদের সেই স্বপ্নপূরণ করে দিয়েছে বলে জানা গেছে।
জয়ন্তী গ্রামটা একেবারেই বনাঞ্চলের ভেতরে হওয়ার কারণে এই গ্রামে সরকারি এই প্রকল্প রূপায়ণের জন্য নানারকম জটিলতা তৈরি হয়েছিল। তবে সমস্ত জটিলতা কাটিয়ে অনেকেই বাড়ি তৈরি করে ফেলেছে।
