Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শনিবার থেকে শুরু ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি, কী কী কাজ হবে?

শনিবার থেকে শুরু ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি, কী কী কাজ হবে?

Online Desk আগস্ট 1, 2025
nabanna.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: গত ২২ জুলাই নবান্ন থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ আগস্ট অর্থাৎ শনিবার থেকে এই কর্মসূচি রাজ্যজুড়ে শুরু হবে। মেগা এই কর্মসূচি শুরুর আগে এর আওতায় কী কী কাজ করা হবে তার তালিকা প্রকাশ করল নবান্ন।

শুক্রবার নবান্নের তরফে একটি তালিকা প্রকাশ করে বলা হয়েছে, বুথ স্তরে ১৪টি বিষয়ে কাজ করা হবে এই কর্মসূচির আওতায়। যেগুলির মধ্যে রয়েছে ১. ড্রেন, নিকাশি ব্যবস্থা, কালভার্ট নির্মাণ ও সংস্কার। ২. জলের সংযোগ ও সরবরাহ (নলকূপ, পাইপলাইন)। ৩. রাস্তায় আলো (এলইডি, সোলার, হাইমাস্ট)। ৪. বাজার এলাকায় শৌচাগার নির্মাণ। ৫. অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ, পাঁচিল, পানীয় জল ব্যবস্থা। ৬. প্রাথমিক বিদ্যালয়ের রঙ, বেঞ্চ, শৌচাগার সংস্কার। ৭. পুকুর সংস্কার, ঘাট বাঁধানো। ৮. বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন। ৯. বাজার এলাকার ড্রেন, দোকান মেরামতি। ১০. কমিউনিটি সেন্টার ও পাড়ার ছাউনি নির্মাণ। ১১. বাসস্টপ, অটো/রিকশা স্ট্যান্ড, ফুটপাত, অ্যাম্বুল্যান্স পরিষেবা। ১২. পার্কে বেঞ্চ বসানো, বৃক্ষরোপণ। ১৩. বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যা সমাধান। ১৪. রাস্তা নির্মাণ ও মেরামতি

উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে শুরু করা বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি ইতিমধ্যে সাফল্যের মুখ দেখেছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে দুয়ারে সরকার সফল হয়েছে। এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধা কর্মসূচি। এই কর্মসূচির আওতায় রাজ্যের ৮০ হাজার বুথ পিছু ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। মোট খরচ ৮ হাজার কোটি টাকা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বছর ঘুরলেই যেহেতু রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এই কর্মসূচি গ্রামবাংলায় যথেষ্ট সাড়া ফেলবে।

Post Views: 114

Continue Reading

Previous: ব্যাঙ্গালোরে উদ্ধার কিশোরের অর্ধদগ্ধ দেহ; টিউশন থেকে ফেরার পথে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন পরিবারকে
Next: ভ্লগার-অভিনেত্রীর পোস্ট ঘিরে বিতর্ক! নতুন চর্চায় মধুবনী গোস্বামী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.