Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অপরাধী যত ধূর্তই হোক, আইনের আওতায় আনতে হবে’, সিবিআই এর সম্মেলনে বললেন শাহ

‘অপরাধী যত ধূর্তই হোক, আইনের আওতায় আনতে হবে’, সিবিআই এর সম্মেলনে বললেন শাহ

Online Desk অক্টোবর 17, 2025
amit-shah-1280.jpg

ওঙ্কার ডেস্ক: দেশ থেকে যে অপরাধীরা পালিয়েছেন তাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এর এক সম্মেলনে অংশ নিয়ে এই বার্তা দেন শাহ। সেই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি আইনের শাসনও মজবুত হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিবিআই আয়োজিত ‘পলাতকদের প্রত্যর্পণ : সমস্যা ও রণকৌশল’ শীর্ষক সম্মেলনে ভাষণ দেন। তিনি বলেন, ‘অপরাধী যত ধূর্তই হোক না কেন, আইনের আওতায় তাকে আনতে হবে আরও দ্রুততার সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুধুমাত্র সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে তা নয়, আইনের শাসনকেও মজবুত করা হচ্ছে।’ তিনি আরও জোর দেন আন্তর্জাতিক অভিযান, শক্তিশালী সমন্বয় এবং বুদ্ধিমত্তার সঙ্গে কূটনীতির ওপর।

ভাষণে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশ বিশ্ব মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মধ্যে দুর্নীতি, অপরাধ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আছেই, বাইরে থেকে যারা এই ধরনের কাজ করে তাদের প্রতিও জিরো টলারেন্স নীতি নিতে হবে। এই ধরনের সব অপরাধীকে ভারতীয় আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব এবং এর জন্য গড়ে তুলতে হবে একটি শক্তিশালী ব্যবস্থা। এদিন সম্মেলনে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, বিদেশ সচিব, আইবি-র অধিকর্তা, সিবিআই অধিকর্তা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

Post Views: 102

Continue Reading

Previous: দেশের মানুষের খাদ্যের পর্যাপ্ত সরবরাহ সুনিশ্চিত করতে পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রকের
Next: বর্ষা বিদায়, বঙ্গে ফিরছে শীতের হাওয়া! সপ্তাহান্তে ফের ঝড়বৃষ্টির ইঙ্গিত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.