Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বর্ষা বিদায়, বঙ্গে ফিরছে শীতের হাওয়া! সপ্তাহান্তে ফের ঝড়বৃষ্টির ইঙ্গিত

বর্ষা বিদায়, বঙ্গে ফিরছে শীতের হাওয়া! সপ্তাহান্তে ফের ঝড়বৃষ্টির ইঙ্গিত

Online Desk অক্টোবর 17, 2025
k.jpeg

ওঙ্কার ডেস্ক : উত্তর থেকে দক্ষিণ— গোটা রাজ্য থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। শুষ্ক হাওয়ায় শুরু হয়ে গিয়েছে শীতের প্রতীক্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সারা দেশ থেকেই বর্ষা বিদায় নেবে। এর পরেই ধীরে ধীরে প্রভাব ফেলবে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। তবে শীতের আগমনপথে আবহাওয়ায় আসতে পারে সাময়িক বদল। সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আকাশের রঙ! আলিপুরের পূর্বাভাস— শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার সেই তালিকায় যোগ হবে পূর্ব মেদিনীপুরও। কলকাতাতেও সপ্তাহান্তে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও একই চিত্র— শনিবার থেকে পার্বত্য জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু কিছু এলাকায় শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহওয়া দফতর। সকালের দিকে হালকা কুয়াশারও সম্ভাবনা রয়েছে পাহাড়ে। সব মিলিয়ে, বর্ষা বিদায় নিচ্ছে ঠিকই, কিন্তু তার পরশের সুর এখনো রয়ে গেছে আকাশে। শুষ্ক হাওয়ায় শীতের গন্ধ মেখে, অপেক্ষা এখন কেবল হেমন্তের আগমনের।

Post Views: 137

Continue Reading

Previous: ‘অপরাধী যত ধূর্তই হোক, আইনের আওতায় আনতে হবে’, সিবিআই এর সম্মেলনে বললেন শাহ
Next: এসআইআর-এর সংশোধন তালিকায় ভয় নেই অভিষেকের; আসন সংখ্যা বাড়বেই, আত্মবিশ্বাস শাসকদলের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.