Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলা সফরে অমিত শাহ, করবেন সাংগঠনিক বৈঠক

বাংলা সফরে অমিত শাহ, করবেন সাংগঠনিক বৈঠক

Online Desk জুন 1, 2025
20250601_103824.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছন শাহ। তাঁকে এদিন স্বাগত জানাতে উপিস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে রাজ্যে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরাও।

বিজেপি সূত্রে খবর, রবিবার সকাল থেকেই কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিন সাংগঠনিক সভা করবেন তিনি। সেই সভায় থাকবেন বিজেপির সাংসদ, বিধায়ক এবং রাজ্য স্তরের নেতৃত্ব। সূত্রের খবর, যেহেতু বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তাই দলীয় নেতৃত্বকে নির্বাচন নিয়ে বার্তা দিতে পারেন শাহ।

উল্লেখ্য, সম্প্রতি বাংলা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন তিনি। এবার রাজ্য সফরে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শাহ সুর চড়ান কি না সেদিকে নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

ইতিমধ্যে রাজ্যের অধিকাংশ সাংগঠনিক জেলায় জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি কে হবেন সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি পদ্মশিবিরের তরফে। ২৬ এর নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকবেন না কি বদল করা হবে এই পদে তা নিয়ে শাহ কোনও ইঙ্গিত দেন কি না সেদিকেও নজর থাকবে।

Post Views: 255

Continue Reading

Previous: রণবীর-আলিয়া ঘরে এবার নতুন সদস্য! রাহার পর দ্বিতীয় সন্তান হিসাবে কন্যা নাকি পুত্র কি চান তারকা দম্পতি?
Next: চারধাম যাত্রা শুরুর এক মাসের মধ্যে ৭৩ পুণ্যার্থীর মৃত্যু

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.