Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রণবীর-আলিয়া ঘরে এবার নতুন সদস্য! রাহার পর দ্বিতীয় সন্তান হিসাবে কন্যা নাকি পুত্র কি চান তারকা দম্পতি?

রণবীর-আলিয়া ঘরে এবার নতুন সদস্য! রাহার পর দ্বিতীয় সন্তান হিসাবে কন্যা নাকি পুত্র কি চান তারকা দম্পতি?

Online Desk জুন 1, 2025
bxdfbf.png

ওঙ্কার ডেস্ক: ২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন রণবীর কপূর-আলিয়া ভট্ট। কপূর দম্পতি ‘হম দো, হমারে দো’-তে বিশ্বাসী। সেই বছর জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন তাঁরা। নভেম্বর মাসেই জন্ম হয় কন্যা রাহা কপূরের। দেখতে দেখতে দু’বছরের বেশি বয়স হল রাহার। এ বার ফের পরিবার পরিকল্পনা শুরু করে দিয়েছেন রণবীর-আলিয়া! বিয়ের আগে বিভিন্ন সময় সাক্ষাৎকারে নিজের দুই সন্তানের বাসনার কথা জানিয়েছেন রণবীর-আলিয়া। জানা গেছে, মেয়ে একটু বড় হতেই দ্বিতীয় সন্তান নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন তাঁরা। দ্বিতীয় সন্তান চান, স্বীকার করলেন রণবীরও। জানালেন পুত্র নাকি কন্যা, এবারের ইচ্ছে কী?
মেয়ের জন্মের পর বদল হয়েছে রণবীর, সে কথা বিভিন্ন সময় জানিয়েছেন আলিয়া। মেয়ের নামের ট্যাটু করে রেখেছেন নিজের শরীরে। সেটাই ছিল রণবীরের প্রথম ট্যাটু। এ বার দ্বিতীয় উল্কির অপেক্ষায় রয়েছেন অভিনেতা! সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘খুব শীঘ্রই দ্বিতীয় ট্যাটু করাব। হয়তো সেটা ৮ সংখ্যা সম্পর্কিত হতে পারে, কিংবা আমার দ্বিতীয় সন্তানের নামও হতে পারে।’’ শুধু তাই নয় রণবীর সাফ জানন, দ্বিতীয় বারও কন্যা সন্তান চান তিনি। তাঁর কথায়, ‘‘আমি আশা করব আমাদের দ্বিতীয় সন্তান হলে কন্যাই হবে। কারণ আমি বরাবর কন্যাই চেয়েছি।’’ সম্প্রতি আলিয়া ভটাও এক পডকাস্টে এসে দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ তোলেন। এ ছাড়াও কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয়দিনে আলিয়ার পোশাক দেখে অনেকেই ধারণা করেন মা হতে চলেছেন অভিনেত্রী। যদিও সেই ভুল ভেঙ্গে যায় পরের দিনই। এ বার তাঁদের অনুরাগীরা দিন গুনছেন কবে সুখবর দেবেন দম্পতি সেই অপেক্ষায়।

Post Views: 257

Continue Reading

Previous: মৈনাক ভৌমিকের হরর ছবি ‘বাৎসরিক’এর হাত ধরে ফের দীর্ঘ বিরতির পর বড়পর্দায় শতাব্দী রায়
Next: বাংলা সফরে অমিত শাহ, করবেন সাংগঠনিক বৈঠক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.