Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মাওবাদ-বিরোধী অভিযানে বাজেয়াপ্ত ৯২ কোটি টাকার সম্পদ, নৈতিক ও মানসিক ক্ষতি ‘শহুরে নকশালদের’: দাবি কেন্দ্রের

মাওবাদ-বিরোধী অভিযানে বাজেয়াপ্ত ৯২ কোটি টাকার সম্পদ, নৈতিক ও মানসিক ক্ষতি ‘শহুরে নকশালদের’: দাবি কেন্দ্রের

Online Desk ডিসেম্বর 13, 2025
mao1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করা হবে বলে কেন্দ্র সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে মাওবাদী অধ্যুষিত বিভিন্ন রাজ্যে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এই আবহে কেন্দ্রীয় সরকার দাবি করল, দেশজুড়ে সশস্ত্র অতিবামপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯২ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার কেন্দ্রের তরফে এই তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘শহুরে নকশালদের’ তথ্য নেটওয়ার্কের উপর নিয়ন্ত্রণ নিয়ে তাদের উপর গুরুতর নৈতিক ও মানসিক ক্ষতি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ মাওবাদী অধ্যুষিত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। রাজ্যের তদন্তকারীরাও ৪০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও ১২ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে। এতে আরও বলা হয়েছে, ‘একযোগে পদক্ষেপের ফলে শহুরে নকশালদের উপর গুরুতর নৈতিক ও মানসিক ক্ষতি হয়েছে এবং তাদের তথ্য নেটওয়ার্কের উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করা হয়েছে।’

মাওবাদীদের বিরুদ্ধে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তার বিবরণ দিতে গিয়ে সরকার জানিয়েছে, ২০১৪ সালে ৩৬টি মাওবাদী প্রভাবিত জেলা ছিল, সেই সংখ্যাটা ২০২৫ সালে কমে হয়েছে মাত্র তিনটি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালে এখনও পর্যন্ত ৩১৭ জন মাওবাদী নিহত হয়েছেন, গ্রেফতার করা হয়েছে ৮৬২ জনক। আত্মসমর্পণ করেছেন ১,৯৭৩ জন।

Post Views: 191

Continue Reading

Previous: শহরে পথ দুর্ঘটনার বিয়োগান্ত পরিনতি, লরিতে পিষ্ট ছাত্রের লড়াই থামল
Next: মণিপুরের সমস্যা মেটেতে দ্বিতীয় দফার আলোচনায় দিল্লি, পুরোনো অবস্থানে অনড় উপজাতি গোষ্ঠীগুলি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.