Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অনুব্রত- কাজলের ঘরে, বিজেপির জয়জয়াকার

অনুব্রত- কাজলের ঘরে, বিজেপির জয়জয়াকার

Online Desk জুলাই 14, 2025
BJP-WIN.png

নিজস্ব সংবাদদাতা, বীরভূম : কেষ্ট-কাজলের গড় বীরভূমের সমবায় সমিতির নির্বাচনে বড় জয় পেল বিজেপি ৷ জেলার ময়ূরেশ্বরের ইটাহাট সমবায়ে ন’টি আসনেই জয়লাভ করল তারা ৷ উত্তর 24 পরগনার গাইঘাটার পর বীরভূমে সমবায় নির্বাচনেও জয়ী হল গেরুয়া শিবির ৷ মুখ থুবড়ে পড়ল শাসক তৃণমূল ও বিরোধী কংগ্রেস ৷ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “ইটাহাট সমবায় সমিতির নির্বাচন ছিল ৷ দীর্ঘদিন ধরে তৃণমূল ও রাজ্য সরকার এই নির্বাচন করতে দেয়নি ৷ গায়ের জোরে নির্বাচন স্থগিত রেখেছিল ৷ আজ নির্বাচন হয়েছে ৷ এখানে ন’টি আসনেই বিজেপি জয়লাভ করেছে ৷ ফলাফল 9-0 ৷ এখান থেকেই সারা বাংলার চিত্রটি পরিষ্কার হয়ে যাচ্ছে ৷” তিনি আরও জানান, এই ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে তৃণমূলের এমন কোনও নেতা নেই যিনি দুর্নীতি করেননি ৷ তার প্রতিবাদে বিজেপিকে এই জয় উপহার দিয়েছে মানুষ ৷ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সকলে জোট বেঁধেছে ৷
দীর্ঘ পনেরো বছর বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের ইটাহাট সমবায়ের পরিচালন সমিতির নির্বাচন হয়নি ৷ নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ ৷ নির্বাচনে কোনও অশান্তি হয়নি ৷ যথারীতি লাইনে দাঁড়িয়েই ভোট দিয়েছেন সকলে ৷ মোট 25 জন প্রার্থী ন’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ মোট ভোটারের সংখ্যা 928 ৷ এর মধ্যে ভোট পড়েছে 618টি ৷ ছ’টি ভোট বাতিল হয় ৷ফল প্রকাশ হতে দেখা যায় ন’টি আসনেই জয়লাভ করেছেন বিজেপির প্রার্থীরা ৷ দলের বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে শুরু হয় গেরুয়া আবির খেলা ও মিষ্টি মুখ করানো ৷ এর আগে 8 জুলাই উত্তর 24 পরগনার গাইঘাটা থানার গোপালপুর মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচন হয় ৷ প্রায় দশ বছর পর হওয়া এই নির্বাচনে 12টি আসনের সব ক’টিতেই জয়ী হন বিজেপির প্রার্থীরা ৷

Post Views: 89

Continue Reading

Previous: ইয়েমেনে মৃত্যুদণ্ড প্রাপ্ত নিশিমা প্রিয়ার প্রাণ রক্ষায় শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ, সুপ্রিম কোর্টে শুনানি সোমবার
Next: তন্ময় আছেন তন্ময়েই! সোশ্যাল মিডিয়ায় আবার আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল, বাম শিবিরে ফের বিতর্কের আঁচ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.